আপনি পড়ছেন

দেশের অর্থনীতিকে গুটিকয় প্রভাবশালীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি গণতান্ত্রিক কাঠামোতে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, নিছক প্রবৃদ্ধির হিসাব না কষে রাষ্ট্রকে একটি কল্যাণমূলক কাঠামোতে রূপান্তর করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন না হলে কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির কোনো অর্থ থাকে না বলেও তিনি মন্তব্য করেন।

অর্থমন্ত্রী: অর্থনীতি গুটিকয় প্রভাবশালীর হাতে থাকবে না
আমির খসরু মাহমুদ চৌধুরী

বড় বড় প্রকল্পের জন্য সরকারি অর্থায়ন বা ব্যাংকের ওপর নির্ভর না করে পুঁজিবাজার ও বন্ড বাজার থেকে মূলধন সংগ্রহের পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী। বিশেষ করে বাংলাদেশ বিমানের মতো প্রতিষ্ঠানগুলোকে উড়োজাহাজ কিনতে সরকারি সহায়তার বদলে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের তাগিদ দেন তিনি। এছাড়া গ্রামীণ অর্থনীতিতে যুক্ত কামার, কুমার ও তাঁতিদের মতো সৃজনশীল পেশাজীবীদের প্রথমবারের মতো বাজেটের আওতায় এনে তাদের জন্য বিশেষ তহবিল গঠনের কথা জানানো হয়েছে। তাদের আর্থিক ও কারিগরি সহায়তা দিতে বাজেটে এই বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো সংস্থার ঋণের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব তহবিল গঠন এবং পুঁজিবাজারকে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, তামাক ও পানীয় খাতে কর ফাঁকি রোধে বিদ্যমান করনীতি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসা পরিচালনার খরচ কমাতে বন্দর ও শুল্ক বিভাগে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর পাশাপাশি রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসার অনুমোদন প্রক্রিয়া সহজ করার কাজ চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এক জায়গা থেকেই যেন সব সেবা পাওয়া যায়, সেই ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

আগামী দুই বছরের মধ্যে দেশের অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী উল্লেখ করেন, সরকারি কর্মকর্তাদের নিরলস পরিশ্রম ও রাজনৈতিক সদিচ্ছার ফলে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে। দৈনিক প্রথম আলো আয়োজিত ‘সংকটকালের বাজেট ও জনপ্রত্যাশা’ শীর্ষক এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.