হরমুজ প্রণালী ও ইরান: ইইউর নতুন নিষেধাজ্ঞা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালীসহ মধ্যপ্রাচ্যের জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতায় বাধা দেওয়ার অভিযোগে ইরানের ওপর নিষেধাজ্ঞার আওতা বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার ইইউ কাউন্সিল এই সিদ্ধান্ত গ্রহণ করে, যার আওতায় নৌ চলাচলে হুমকি সৃষ্টিকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ২১ এপ্রিল ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ বিষয়ে একটি রাজনৈতিক ঐকমত্য হয়।

কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, সংশোধিত আইনি কাঠামোর মাধ্যমে বৈধ ট্রানজিট এবং নৌ চলাচলের স্বাধীনতায় বাধা প্রদানকারী ইরানের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ইইউ কঠোর ব্যবস্থা নিতে পারবে।
ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে ইরানের এসব পদক্ষেপ ‘আন্তর্জাতিক আইন পরিপন্থী।’ একইসঙ্গে এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক প্রণালীতে ‘ট্রানজিট এবং নির্বিঘ্নে চলাচলের প্রতিষ্ঠিত অধিকারও ক্ষুণ্ণ করছে।’
বর্ধিত এই নিষেধাজ্ঞার আওতায় তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করার পাশাপাশি তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করতে পারবে ইইউ। ফলে নিষেধাজ্ঞার মুখে পড়াদের ইউরোপীয় ইউনিয়নের যেকোনো অঞ্চলে প্রবেশ বা ট্রানজিট সুবিধা বাতিল হয়ে যাবে। এছাড়া ইইউর কোনো নাগরিক বা প্রতিষ্ঠান তাদের কোনো ধরনের তহবিল বা অর্থনৈতিক সহায়তা দিতে পারবে না।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে তেহরানের সামরিক সহায়তার জেরে ২০২৩ সালের জুলাই মাসে প্রাথমিকভাবে এই নিষেধাজ্ঞার কাঠামো তৈরি করা হয়েছিল। এরপর মধ্যপ্রাচ্য ও লোহিত সাগর অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরানের সহায়তা এবং ২০২৪ সালের এপ্রিলে ইসরায়েলের ওপর তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ২০২৪ সালের মে মাসে এর আওতা আরও বাড়ানো হয়।
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই ইইউ এই পদক্ষেপ নিল। এর আগে গত ১৯ মার্চ গৃহীত সিদ্ধান্তে ইউরোপীয় কাউন্সিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানায়। সেখানে সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া হরমুজ প্রণালীতে জাহাজের প্রবেশ বা বের হতে বাধা প্রদান এবং নৌ চলাচলে হুমকি সৃষ্টি করে এমন ‘যেকোনো ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় কাউন্সিল।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.