চীনের পর এবার ভারতে নজর যুক্তরাষ্ট্রের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বৈশ্বিক জ্বালানিসংকট ও জটিল ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে এশিয়ায় কূটনৈতিক ভারসাম্য রক্ষায় ভারতে চার দিনের এক কৌশলগত সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার ভোরে তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় এসে পৌঁছান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠিক এক সপ্তাহ পরই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এটি ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সরকারি সফর।

সফরের সূচি অনুযায়ী মার্কো রুবিও ভারতের মোট চারটি এলাকা পরিদর্শন করবেন। কলকাতায় প্রয়াত মাদার তেরেসার স্মৃতিবিজড়িত স্থানগুলো পরিদর্শনের পর তিনি নয়াদিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ইরান যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতিতে এশিয়ার অন্যতম বড় শক্তি ভারতের দিকে বিশেষ নজর দিয়েছে হোয়াইট হাউস। বর্তমানে ভারত তার দৈনন্দিন চাহিদার ৮০ শতাংশের বেশি জ্বালানি বিদেশ থেকে আমদানি করে। যুদ্ধের কারণে তৈরি হওয়া জ্বালানিসংকটে ১৪০ কোটিরও বেশি মানুষের দেশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সুযোগটি কাজে লাগাতে চায় ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারতকে তাদের ইচ্ছামতো জ্বালানি সরবরাহের প্রস্তাব দিয়ে জানিয়েছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের জ্বালানি উৎপাদন ও রপ্তানি ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। নয়াদিল্লি যদি যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানির পরিমাণ বাড়ায়, তবে দুই দেশের মধ্যকার বড় অংকের বাণিজ্যঘাটতি কমে আসার সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্যঘাটতির পরিমাণ ছিল ৫ হাজার ৮২০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ২৭ দশমিক ১ শতাংশ বেশি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরেই এই বিপুল বাণিজ্যঘাটতি নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করে আসছেন।
তবে জ্বালানি আমদানির এই সমাধানটি খুব একটা সহজ নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্র থেকে ভারতে জ্বালানি পাঠাতে দীর্ঘ সামুদ্রিক পথ অতিক্রম করতে হয়, যার ফলে পরিবহন খরচ অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত এশিয়ায় মার্কিন আধিপত্য ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার অংশ হিসেবেই মার্কো রুবিওর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.