হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্টের ভবন হোয়াইট হাউসের কাছে গোলাগুলিতে সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যায় হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকির কাছে এ ঘটনা ঘটে। গোলাগুলির সময় একজন পথচারীও আহত হন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বরাতে সিক্রেট সার্ভিসের দেওয়া এক বিবৃতি অনুসারে এ খবর জানিয়েছে এএফপি। বিবৃতিতে বলা হয়, সিক্রেট সার্ভিসের পুলিশ কর্মকর্তারা পাল্টা গুলি ছোড়ে। বন্দুকধারী গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পেনসিলভানিয়া অ্যাভিনিউ এবং সেভেন্টিনথ স্ট্রিট নর্থওয়েস্টের মোড়ের কাছে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, এক ব্যক্তি গুলি ছুড়ছেন বলে খবর পায় সিক্রেট সার্ভিস। এরপর তাদের কর্মকর্তারা সেখানে গেলে গোলাগুলি হয়।
সিএনএনের সাংবাদিকেরা হোয়াইট হাউসের কাছে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। এরপর লকডাউন জারি করা হয় সেখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় তদন্ত করার কথা জানিয়েছে সিক্রেট সার্ভিস। ঘটনার সময় নর্থ লন এলাকায় থাকা সাংবাদিকদের হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সরিয়ে নেন নিরাপত্তাকর্মীরা। এ সময় সিক্রেট সার্ভিসের এজেন্টরা ‘গুলি চলছে, নিচু হোন’ বলে চিৎকার করতে থাকেন। হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করা সাংবাদিকদের যে যার জায়গায় নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেন তারা।
ঘটনার পরই রাইফেল হাতে সিক্রেট সার্ভিসের এজেন্টরা নর্থ লন এলাকায় অবস্থান নেন। তারা হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুম আটকে দেন। পরে ইস্টার্ন টাইম (ইটি) সন্ধ্যা পৌনে ৭টার পরপরই লকডাউন তুলে নেয় কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন হোয়াইট হাউসের বাসভবনে অবস্থান করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, ‘হোয়াইট হাউস প্রাঙ্গণের কাছে গুলি চলার পর আমাদের সদস্যরা ঘটনাস্থলে আছেন। সিক্রেট সার্ভিসকে সহায়তা করছেন তারা। পরিস্থিতি অনুযায়ী আমরা সাধারণ মানুষকে তথ্য জানাতে থাকব।’
ঘটনার একটি ভিডিও এক্সে পোস্ট করেছেন এবিসি নিউজের প্রধান হোয়াইট হাউস সংবাদদাতা সেলিনা ওয়াং। ভিডিওটিতে গুলি চলার মুহূর্ত দেখা গেছে। এ সময় মাথা নিচু করে নিরাপদ আশ্রয় খুঁজছিলেন সেলিনা। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘হোয়াইট হাউসের নর্থ লনে দাঁড়িয়ে সামাজিক মাধ্যমের জন্য আইফোনে ভিডিও করছিলাম। ঠিক তখনই গুলির শব্দ শুনতে পাই। মনে হচ্ছিল একসঙ্গে অনেক গুলি ছোড়া হচ্ছে।’
গত ৪ মে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের কাছে সশস্ত্র এক সন্দেহজনক ব্যক্তির সঙ্গে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গোলাগুলি হয়। ওই ব্যক্তি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। পরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গুলিতে আহত হন তিনি।
এর আগে ২৬ এপ্রিল ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজের সময় গুলির ঘটনা ঘটে। এক মাস পার না হতেই নতুন করে এই ঘটনা ঘটলো।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.