জুলাইয়ে রাস্তায় নামছে দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি
- Details
- by ২৪ ডেস্ক
দেশের অটোমোবাইল শিল্পে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আগামী জুলাইয়ে। প্রথমবারের মতো বাংলাদেশেই তৈরি বৈদ্যুতিক গাড়ি বাণিজ্যিকভাবে বাজারে আনতে যাচ্ছে ‘বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ (বিএআইএল)। শুধু ব্যক্তিগত গাড়িই নয়, একই সঙ্গে বাজারে আসছে বৈদ্যুতিক এসইউভি, ট্রাক, কাভার্ড ভ্যান, মোটরসাইকেল ও থ্রি-হুইলার।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ প্রদর্শনীতে দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব গাড়ি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেই একটি বৈদ্যুতিক এসইউভি টেস্ট ড্রাইভ করেন এবং পরিবেশবান্ধব এ শিল্প খাতের বিকাশে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
প্রদর্শনীতে দেখানো হয়, নতুন বৈদ্যুতিক এসইউভিটি একবার পূর্ণ চার্জে ৪৫০ কিলোমিটারেরও বেশি পথ চলতে সক্ষম। সাধারণ চার্জিংয়ে সময় লাগবে প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা, আর ফাস্ট চার্জিং ব্যবস্থায় মাত্র আধা ঘণ্টার মধ্যেই গাড়িটি পুনরায় চালানোর উপযোগী হয়ে উঠবে।
অন্যদিকে, কোম্পানির তৈরি বৈদ্যুতিক ট্রাক ও কাভার্ড ভ্যান এক চার্জে প্রায় ২০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এসব গাড়িতে জ্বালানি তেলের প্রয়োজন হবে না, ফলে পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
প্রদর্শনীর পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন বিএআইএল চেয়ারম্যান এ মান্নান হোসেন খান ও ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির। বৈঠকে দেশের বৈদ্যুতিক যানবাহন শিল্পের সম্ভাবনা, চার্জিং অবকাঠামো এবং ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।
কোম্পানির চেয়ারম্যান জানান, গাড়িগুলো দেশীয় প্রযুক্তিতে তৈরি হলেও কিছু কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এসব উপকরণে শুল্ক সুবিধা দেওয়া হলে উৎপাদন ব্যয় আরও কমানো সম্ভব হবে বলে তিনি মনে করেন।
ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুসরণ করে গাড়িগুলো তৈরি করা হয়েছে। ফলে ভবিষ্যতে বিদেশে রপ্তানিরও বড় সুযোগ তৈরি হবে।
চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগে গড়ে তোলা হয়েছে উৎপাদন প্ল্যান্টটি। কোম্পানির দাবি, স্থানীয়ভাবে ইভি প্ল্যাটফর্ম ও বডি তৈরিতে সক্ষম এটিই দেশের প্রথম পূর্ণাঙ্গ অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সব গাড়ির সঙ্গে পাঁচ বছরের ওয়ারেন্টি এবং বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে। এছাড়া মোটরসাইকেল ও থ্রি-হুইলারের জন্য সহজে পরিবর্তনযোগ্য ব্যাটারি প্রযুক্তিও যুক্ত করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা দ্রুত চার্জিং সুবিধা পান।
বিশ্লেষকদের মতে, দেশে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন শুরু হওয়া শুধু নতুন শিল্প সম্ভাবনাই তৈরি করবে না, একই সঙ্গে জ্বালানি আমদানির চাপ কমানো, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.