কিউবায় রাশিয়া-চীনের গোয়েন্দা তৎপরতা নিয়ে মার্কিন উদ্বেগ, দুই অ্যাক্টিভিস্টকে তলব
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের দোরগোড়ায় কিউবায় রাশিয়া এবং চীনের গোয়েন্দা কার্যক্রম সম্প্রসারণ নিয়ে ওয়াশিংটন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে কিউবা ভ্রমণের মাধ্যমে নিষেধাজ্ঞা লঙ্ঘনের সন্দেহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একজন রাজনৈতিক বিশ্লেষক ও একজন যুদ্ধবিরোধী অ্যাক্টিভিস্টকে তলব করেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন অভিযুক্তরা কিউবা সফরকালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষিদ্ধ তালিকায় থাকা কোনো হোটেলে অবস্থান করেছিলেন কি না।

এই তলব ও তদন্তের বিষয়টি গত কয়েক দিনে প্রকাশ্যে এসেছে। মার্কিন ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) মূলত টুইচ প্ল্যাটফর্মের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার হাসান পিকার এবং যুদ্ধবিরোধী সংগঠন কোডপিংক-এর সহ-প্রতিষ্ঠাতা মেডিয়া বেঞ্জামিনকে লক্ষ্য করে এই আইনি পদক্ষেপ নিয়েছে। গত মার্চে প্রায় ৪০ জন মার্কিন নাগরিকের ‘আওয়ার আমেরিকা কনভয়’ নামক একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে কিউবা ভ্রমণের আর্থিক ও যোগাযোগের রেকর্ড চাওয়া হয়েছে। এই প্রতিনিধি দলের সদস্যরা কিউবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং সরকার সমর্থক গোষ্ঠীগুলোর আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। আইনি বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রাথমিক এই তদন্ত পরবর্তীতে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে ফৌজদারি মামলায় রূপ নিতে পারে।
মার্কিন গোয়েন্দা মূল্যায়নের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের পর থেকে বেইজিং এবং মস্কো কিউবায় তাদের ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা উন্নত করেছে এবং সেখানে গোয়েন্দা কর্মীর সংখ্যা বাড়িয়েছে। ফ্লোরিডায় মার্কিন সামরিক কার্যক্রম, বিশেষ করে টাম্পায় ইউএস সেন্ট্রাল কমান্ড এবং মিয়ামির কাছে ইউএস সাউদার্ন কমান্ডের ওপর নজরদারি চালানোর জন্য এই কেন্দ্রগুলো ব্যবহার করা হচ্ছে। কিউবায় বর্তমানে ১৮টি সংকেত-গোয়েন্দা বা সিগন্যাল-ইন্টেলিজেন্স সাইট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চীন তিনটি এবং রাশিয়া দুটি সাইট পরিচালনা করে। বাকিগুলো কিউবার নিজস্ব হলেও কিছু সাইট যৌথভাবে পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গ্যাবার্ডের নির্দেশে যুক্তরাষ্ট্রও কিউবার ওপর ড্রোন এবং স্যাটেলাইট নজরদারি বাড়িয়েছে। যদিও তার দপ্তর থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। অনেক সাবেক মার্কিন কর্মকর্তা মনে করেন, কিউবায় রাশিয়া ও চীনের গোয়েন্দা কার্যক্রম দীর্ঘদিনের পরিচিত বিষয়। তবে ট্রাম্প প্রশাসনের এই নতুন সতর্কবার্তা এবং তদন্তের মূল উদ্দেশ্য হতে পারে হাভানার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার যৌক্তিকতা তৈরি করা।
অন্যদিকে চীন তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে। বেইজিংয়ের দাবি, কিউবাকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলার জন্য ওয়াশিংটন পরিকল্পিতভাবে এই মিথ্যা প্রচারণা চালাচ্ছে। রাশিয়া এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দেখালেও কিউবার প্রতি তাদের দীর্ঘদিনের রাজনৈতিক ও কৌশলগত সমর্থন পুনর্ব্যক্ত করেছে। হাসান পিকার এবং মেডিয়া বেঞ্জামিন মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচক হিসেবে পরিচিত হওয়ায় এই তদন্তকে অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবেও দেখছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.