চুক্তির শর্ত নিয়ে মতবিরোধ, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চুক্তির কয়েকটি শর্ত নিয়ে এখনো মতবিরোধ রয়েছে। এর মধ্যে ইরানের আটকে থাকা তহবিল ছাড়ের বিষয়টি অন্যতম, যা পুরো চুক্তিটিকেই হুমকির মুখে ফেলেছে। রোববার ইরানের সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ বলেছে, ‘আজ কিছু আলোচনা হলেও ইরানের আটকে থাকা তহবিল ছাড়ের মতো চুক্তির কিছু শর্তে যুক্তরাষ্ট্রের বাধা অব্যাহত রয়েছে। এসব বিষয় এখনো সমাধান হয়নি।’
সংবাদমাধ্যমটি জানায়, দুই পক্ষের মধ্যে চলমান মতবিরোধের কারণে যেকোনো সময় চুক্তিটি ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। জনগণের অধিকার আদায়ের প্রশ্নে ইরান নিজেদের অবস্থান থেকে সরে আসবে না বলেও সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, তেহরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নষ্ট করতে রাজি হয়েছে। এর বিনিময়ে হরমুজ প্রণালী খুলে দিতে ওয়াশিংটন ও তেহরান নীতিগতভাবে একমত হয়েছে।
ওই কর্মকর্তা জানান, চুক্তিটি এখনো স্বাক্ষরিত হয়নি। এটি চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ওপর নির্ভর করছে। এই প্রক্রিয়ায় কয়েক দিন সময় লাগতে পারে। তিনি আরও জানান, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নষ্ট করার পদ্ধতি নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো আলোচনা চলছে।
প্রস্তাবিত এই চুক্তিতে ইরানের মজুত থাকা ক্ষেপণাস্ত্র বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করার বিষয়ে কিছু বলা হয়নি। তবে ভবিষ্যৎ আলোচনায় এসব বিষয় গুরুত্ব পাবে বলে মার্কিন ওই কর্মকর্তা জানিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা বাড়তে থাকে। এর জবাবে তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায়। একইসঙ্গে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে এই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.