গরু কোরবানি ঘিরে পশ্চিমবঙ্গে বিতর্ক, ক্ষতির শঙ্কায় হাজারো পরিবার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর কোরবানির আগে গবাদি পশু জবাই ও বিক্রি ঘিরে নতুন বিধিনিষেধে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। সরকার বলছে, আইন মেনেই পশু জবাই করতে হবে। তবে খামারি, গরু ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের দাবি—এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ, বিশেষ করে ক্ষুদ্র খামারি ও দুধ ব্যবসায়ীরা।

রাজ্যের বিভিন্ন এলাকায় গরুর হাটে বেচাকেনা কমে যাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে ব্যবসায়ীদের মধ্যে। অনেকেই বলছেন, ঋণ নিয়ে গরু কিনে পালন করলেও এখন ক্রেতারা পিছিয়ে যাচ্ছেন। কেউ কেউ আগাম টাকা ফেরত চাইছেন। ফলে কোরবানির ঈদকে ঘিরে যে বড় অর্থনৈতিক চক্র গড়ে উঠেছিল, তা এখন অনিশ্চয়তার মুখে।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে, পশ্চিমবঙ্গে গরু পালন ও বিক্রির সঙ্গে বিপুল সংখ্যক দরিদ্র পরিবার জড়িত। এদের বড় অংশ হিন্দু ঘোষ সম্প্রদায়ের মানুষ, যারা সারা বছর গরু লালন-পালন করে কোরবানির মৌসুমে বিক্রির মাধ্যমে পরিবারের বার্ষিক খরচ মেটান। শুধু খামারি নন, গরুর খাবার, পরিবহন, চামড়া শিল্প ও কসাই পেশার সঙ্গে জড়িত হাজারো মানুষও এই বাজারের ওপর নির্ভরশীল।
নতুন সরকারের নির্দেশনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গবাদি পশু জবাই সংক্রান্ত পুরোনো আইন কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন। সেই আইনে ১৪ বছরের কম বয়সী গরু বা মহিষ জবাইয়ে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি সরকার অনুমোদিত কসাইখানা ছাড়া অন্য কোথাও পশু জবাই করা যাবে না বলেও উল্লেখ করা হয়।
এই সিদ্ধান্তের পর থেকেই পশ্চিমবঙ্গজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেক খামারি অভিযোগ করেন, গরু বিক্রি বন্ধ হয়ে গেলে তাদের পক্ষে পশু পালন চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। কেউ কেউ ব্যাংকঋণ পরিশোধ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন।
বিষয়টি ধর্মীয় ও রাজনৈতিক বিতর্কেও রূপ নিয়েছে। কলকাতার নাখোদা মসজিদের ইমামসহ কয়েকজন মুসলিম ধর্মীয় নেতা মুসলমানদের গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তাদের যুক্তি, এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন গরু বিক্রির সঙ্গে জড়িত হিন্দু পরিবারগুলো।
অন্যদিকে, মুসলিম সমাজের একাংশ বলছে, কোরবানি ইসলামী বিধানের অংশ এবং আইন মেনে তা পালনের সুযোগ থাকা উচিত। এ নিয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলও মুখ খুলেছে। কেউ সরকারের সিদ্ধান্তকে সমর্থন করলেও, কেউ এটিকে সংখ্যালঘুদের ওপর চাপ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে আঘাত হিসেবে দেখছেন।
বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে কোরবানির পশুর বাজার কয়েক হাজার কোটি রুপির। ফলে এই বাজারে ধাক্কা লাগলে তার প্রভাব শুধু ধর্মীয় অনুশীলনে নয়, বরং পুরো গ্রামীণ অর্থনীতিতেই পড়তে পারে। বিশেষ করে দুধ ব্যবসায়ী ও ক্ষুদ্র খামারিরা সবচেয়ে বেশি সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কেউ সরকারের কড়াকড়িকে সমর্থন করছেন, আবার কেউ বলছেন—গরু নিয়ে রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষের জীবিকা ঝুঁকির মুখে ফেলা হচ্ছে।
সব মিলিয়ে কোরবানির ঈদ সামনে রেখে পশ্চিমবঙ্গে ‘গরু বিতর্ক’ এখন শুধু ধর্মীয় ইস্যু নয়, বরং অর্থনীতি, রাজনীতি ও সামাজিক বাস্তবতার বড় আলোচনায় পরিণত হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.