ঈদের সময়েও গাজায় হামলা থামেনি, নিহত ৩৩
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
গাজা উপত্যকায় ঈদুল আজহার ছুটি চলাকালীন ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ ও হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু অ্যাজেন্সি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের গুলিতে একজন ফিলিস্তিনি নিহত এবং আটজন আহত হয়েছেন। এর ফলে বুধবার থেকে শুরু হওয়া চার দিনের ঈদুল আজহার ছুটিতে মোট নিহতের সংখ্যা ৩৩-এ পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি মানুষ।
২০২৫ সালের ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও প্রতিনিয়ত হামলার ঘটনা ঘটেছে।
এর আগে একটি চিকিৎসা সূত্র জানিয়েছিল, গত শনিবার গাজা সিটিতে ইসরায়েলি হামলায় গুরুতর আহত এক ফিলিস্তিনি রোববার ভোরে মারা গেছেন।
মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালের পরিচালক রিয়াদ হুসেইন জানিয়েছেন, দীর্ঘদিনের ইসরায়েলি অবরোধের কারণে বিদ্যুৎ জেনারেটর বিকল হয়ে যাওয়ায় হাসপাতালের অপারেশন থিয়েটারগুলো বন্ধ করে দিতে হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে হাসপাতালটি সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), ডায়ালাইসিস ইউনিট এবং নবজাতক সেবাকেন্দ্রের কার্যক্রমও শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে।
গাজা মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ৯২৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৮১০ জনেরও বেশি আহত হয়েছেন।
ফিলিস্তিনি সূত্রগুলোর দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭২ হাজারের বেশি আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.