আপনি পড়ছেন

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে যেখানে দলের সিংহভাগ বিধায়ক বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছেন। বুধবার বিধানসভার মোট ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জন নিজেদের ‘আসল’ প্রতিনিধি দাবি করে অধ্যক্ষের কাছে আনুষ্ঠানিক চিঠি জমা দেন। এই বিদ্রোহী অংশটি বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতির আবেদন জানানোর পাশাপাশি সংসদীয় কার্যক্রমে আলাদা নেতৃত্বের প্রস্তাবও পেশ করেছে।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে বড় ভাঙন: ‘আসল’ দল দাবি ৫৮ বিধায়কের
মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্য বিধানসভার সাম্প্রতিক নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৯৪টি আসনের মধ্যে মাত্র ৮০টিতে জয়লাভ করতে সক্ষম হয়। দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্বাচনে পরাজিত হওয়ায় বিধানসভায় সরাসরি অংশ নেওয়ার সুযোগ হারান, যা দলের ভেতরে নেতৃত্বের প্রশ্নে অসন্তোষ তৈরি করে। এই অস্থিরতার মধ্যেই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে দলটির সব শাখা, সংগঠন এবং উপকমিটি ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্যালোচনার পর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য পর্যায়ের সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। এই পদক্ষেপের ফলে বর্তমানে দলটির রাজ্য পর্যায়ে কোনো সাংগঠনিক পদাধিকারী নেই।

বিদ্রোহী এই অংশটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে দেখতে চায়। এর আগে দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এই পদের জন্য শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছিলেন। মূলত এই সিদ্ধান্তের পর থেকেই দলের ভেতরে বড় ধরনের অসন্তোষ তৈরি হয় যা শেষ পর্যন্ত বিদ্রোহে রূপ নেয়। নতুন গঠিত এই অংশটি অধ্যক্ষের কাছে দেওয়া চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের নেত্রী হিসেবে উল্লেখ করলেও সংসদীয় নেতৃত্বে আমূল পরিবর্তন দাবি করেছে।

বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু চিঠির বিষয়টি খতিয়ে দেখার জন্য সময় নিয়েছেন এবং বিকেল পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। এদিকে পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলটির অভ্যন্তরীণ এই বিভক্তি পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.