আপনি পড়ছেন

দেশের বন্ধ ও লোকসানি সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু করতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিগগিরই দেশে ও বিদেশে রোড শো আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই এ কর্মসূচির প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

বন্ধ কারখানায় বিনিয়োগ টানতে রোড শো করবে সরকার
তারেক রহমান

বৃহস্পতিবার (৪ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বন্ধ ও অলাভজনক প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, আর্থিক সংকট, উৎপাদন সক্ষমতা এবং পুনরুজ্জীবনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে এসব কারখানাকে কীভাবে নতুন বিনিয়োগের মাধ্যমে উৎপাদনে ফিরিয়ে আনা যায়, সে বিষয়েও বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়।

বৈঠক সূত্র জানায়, সরকার একটি সমন্বিত রোড শো কর্মসূচির মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগকারীদের সামনে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো, সম্পদ ও ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরতে চায়। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে অচল থাকা কারখানাগুলোতে নতুন বিনিয়োগের পথ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, বৈঠকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন কারখানার সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন। পাশাপাশি এসব প্রতিষ্ঠানকে লাভজনক ও টেকসই করার জন্য প্রয়োজনীয় সংস্কার ও ব্যবস্থাপনা কৌশল নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সংশ্লিষ্টদের দ্রুত ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উৎপাদনে ফিরিয়ে আনা এবং লোকসানি প্রতিষ্ঠানগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

সভায় আরও জানানো হয়, বন্ধ কারখানাগুলোর ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও পুনরুজ্জীবন নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশ পর্যালোচনার কাজ চলছে। সেই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।

বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.