আপনি পড়ছেন

চুক্তি হলে ইরানের নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ধরনের কোনো চুক্তি স্বাক্ষরিত হলে মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করাটা তার জন্য সম্মানের হবে বলেও বৃহস্পতিবার উল্লেখ করেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে পারেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

মার্কিন-ইসরায়েল যুদ্ধের শুরুতে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। এরপর তার ছেলে মোজতবা খামেনির সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি দেখা করতে চাই না, তবে যদি দেখা করি, তবে তার সঙ্গে সাক্ষাৎ করাটা আমার জন্য সম্মানের হবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি দেখতে চাই আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারি কি না, আর যদি চুক্তি হয়, তবে সম্ভবত তার সঙ্গে আমার দেখা হবে।’

বৈঠকটি যুক্তরাষ্ট্রে হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি খুব বেশি কিছু শুনিনি। আমি এর প্রস্তাব দিইনি, তবে কিছু মানুষ এমন পরামর্শ দিয়েছেন।’

ওই অঞ্চলে ইরান যদি মার্কিন সেনাদের হত্যা করে তবে পুনরায় সামরিক পদক্ষেপ নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটি একটি বড় কারণ হতে পারে। আপনাদের কাছে সত্যটাই বলব, তারা মার্কিন সেনাদের হত্যা করলে আমি খুব দ্রুতই এই পদক্ষেপ নেব।’

সম্ভাব্য চুক্তির শর্ত হিসেবে তেহরানকে অবশ্যই তাদের পারমাণবিক আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ‘ইরানের বিষয়ে চুক্তিটি কেমন হবে তা আপনারা জানতে পারবেন, তবে এর প্রধান শর্ত হলো তাদের কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।’

হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রণালীটি অবিলম্বে খুলে দেওয়া হবে, আপনারা জানেন, এটি শিগগিরই খুলতে যাচ্ছে এবং আমরা এরই মধ্যে মাইন অপসারণের কাজ অনেকটাই সেরে ফেলেছি।’ এছাড়া পানির নিচ থেকে মাইন অপসারণে যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি রয়েছে বলেও জানান তিনি।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের বিষয়ে তার নেওয়া পদক্ষেপ জনমতের ওপর প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না। আমি শুধু সঠিক কাজটিই করি।’

তিনি আরও যুক্ত করেন, ‘ভেনেজুয়েলার বিষয়টি খুব একটা জনপ্রিয় ছিল না, কিন্তু পরে আমরা জয়ী হয়েছি এবং আমার সমর্থন বহুগুণ বেড়ে গিয়েছিল।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার মধ্য দিয়ে কয়েক মাসের সংঘাত শুরু হয়। এরপর একটি ভঙ্গুর যুদ্ধবিরতিকে বৃহত্তর চুক্তিতে রূপ দিতে ওয়াশিংটন ও তেহরান যখন চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখনই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো।

সরকারি তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হওয়ার কথা জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। অন্যদিকে, ইরানের পাল্টা হামলায় অন্তত ১৩ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন।

এর আগে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল তেহরান।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপর ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় কোনো স্থায়ী চুক্তি হতে ব্যর্থ হলেও সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.