আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের স্বাস্থ্য ও প্রসাধন সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান ‘সুপারড্রাগ’ তাদের অনলাইন মার্কেটপ্লেস থেকে স্কিনকেয়ার ব্র্যান্ড ‘আহাভা’র পণ্য সরিয়ে নিয়েছে। শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের জেরে ইসরায়েলি পণ্য বর্জন করল ব্রিটিশ কোম্পানি
ছবি - সংগৃহীত

আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি (এএফএসসি) নামের একটি কোয়েকার সংগঠন সম্প্রতি কিছু ছবি প্রকাশ করে। সংগঠনটি জানায়, ওই ছবিগুলো ইসরায়েলি বসতি মিটজপে সালেমের একটি কারখানার, যেখানে আহাভা ব্র্যান্ডের প্রসাধন সামগ্রীতে ব্যবহৃত উপাদান প্রক্রিয়াজাত করা হয়ে থাকতে পারে। এরপরই সুপারড্রাগ এই পদক্ষেপ নেয়।

সুপারড্রাগ জানিয়েছে, তাদের মার্কেটপ্লেস প্ল্যাটফর্মে তৃতীয় পক্ষের একজন বিক্রেতার মাধ্যমে পণ্যগুলো বিক্রি হচ্ছিল। স্কাই নিউজকে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, তারা ইতিমধ্যে ওই পণ্যের এসকেইউ (স্টক কিপিং ইউনিট) সরিয়ে নিয়েছেন এবং এমন কিছু পদ্ধতিগত ব্যবস্থা গ্রহণ করেছেন, যার ফলে সব বিক্রেতার জন্য ভবিষ্যতে এই ব্র্যান্ডের পণ্য তালিকাভুক্ত করা বন্ধ হয়ে যাবে।

তবে মিটজপে সালেমে উৎপাদন কারখানা পরিচালনার বিষয়টি অস্বীকার করেছে আহাভা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের সব ধরনের উৎপাদন কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসরায়েলি ভূখণ্ডে স্থানান্তর করা হয়েছে।

আহাভার প্রধান নির্বাহী কর্মকর্তা রন মাইকেল বলেন, ‘আগেও প্রকাশ্যে জানানো হয়েছে যে, ২০২২ সালের মধ্যে সব উৎপাদন কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসরায়েলি ভূখণ্ডের মধ্যে নিয়ে আসা হয়েছে।’

প্রতিষ্ঠানটি আরও জানায়, সব কাদা, লবণ এবং উদ্ভিজ্জ উপাদান সবসময় অবিবাদিত ইসরায়েলি ভূখণ্ড থেকেই সংগ্রহ করা হয়।

এএফএসসির পাওয়া ছবিগুলোতে ২০২৫ ও ২০২৬ সালের উৎপাদন এবং রসিদের তারিখ সম্বলিত কনটেইনার দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে সেখানে মাটির স্তূপও দেখা গেছে, যা আহাভার প্রসাধনীতে ব্যবহৃত মৃত সাগরের (ডেড সি) কাদা হতে পারে বলে গবেষকরা ধারণা করছেন।

এছাড়া একটি অডিও রেকর্ডিংয়ে এইন গেডিতে আহাভার দর্শনার্থী কেন্দ্রের এক কর্মীকে বলতে শোনা যায় যে, মিটজপে সালেমের ওই স্থানে এখনো কাঁচা কাদা এবং লবণ প্রক্রিয়াজাত করা হয়। এরপর সেগুলো উৎপাদনের জন্য অন্য জায়গায় স্থানান্তর করা হয়।

আন্তর্জাতিক আইনের অধীনে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ বলে বিবেচনা করে যুক্তরাজ্য সরকার। তাদের মতে, এটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে। তবে ইসরায়েল এই ব্যাখ্যার বিরোধিতা করে আসছে।

ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে যুক্ত বাণিজ্যের ওপর ক্রমবর্ধমান নজরদারির মধ্যেই এই ঘটনা ঘটল। যুক্তরাজ্যের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটি অবৈধ বসতি থেকে আমদানি নিষিদ্ধ করার সুপারিশ করেছে। অন্যদিকে ব্যবসা ও বাণিজ্য কমিটি বসতি-সম্পর্কিত বাণিজ্যের বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে চাপ প্রয়োগ করেছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতির সঙ্গে সম্পৃক্ত কার্যক্রমের কারণে ২০২৫ সালে আহাভা এবং এর মূল কোম্পানি চীনা কনগ্লোমারেট ‘ফোসান ইন্টারন্যাশনাল’-কে জাতিসংঘের একটি তথ্যভান্ডারে (ডেটাবেস) যুক্ত করা হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.