নজরদারি আইনের মেয়াদ বাড়াতে কংগ্রেসের প্রতি ট্রাম্পের আহ্বান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান নিয়োগ নিয়ে অচলাবস্থার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মার্কিন নজরদারি আইনের মেয়াদ স্বল্প সময়ের জন্য বাড়াতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার এই আইনটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

বুধবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ফরেন ইন্টেলিজেন্স সার্ভিল্যান্স অ্যাক্ট (ফিসা) নিয়ে একটি পোস্ট দেন তিনি। সেখানে ট্রাম্প লেখেন, ‘ফিসা ৭০২ আমাদের সামরিক বাহিনী এবং বিশেষ করে বিশ্বকাপ ও আমেরিকা২৫০ উদযাপনের সময় মার্কিন জনগণের নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পদক্ষেপ নেওয়া না হলে এই গুরুত্বপূর্ণ আইনটির মেয়াদ চলতি সপ্তাহেই শেষ হয়ে যাবে।’
ফিসা আইনের ৭০২ ধারা তদারকির দায়িত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই)। এই নজরদারি আইনের অধীনে ব্যক্তিগত পরোয়ানা ছাড়াই যুক্তরাষ্ট্রের বাইরের বিদেশি নাগরিকদের যোগাযোগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারে মার্কিন সরকার।
ট্রাম্প জানিয়েছেন, নতুন ভারপ্রাপ্ত ডিএনআই উইলিয়াম পুলটি আগামী ১৯ জুন থেকে কাজ শুরু করবেন। একইসঙ্গে তিনি দপ্তরটির আকার দ্রুত ও প্রয়োজনীয় মাত্রায় ছোট করে কর্মীদের তাদের নিজ নিজ সংস্থায় ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তবে উইলিয়াম পুলটি দেশের শীর্ষ গোয়েন্দা পদে থাকা অবস্থায় ফিসা আইন নবায়নে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে অভিজ্ঞতার ঘাটতিকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন তারা।
ট্রাম্প তার পোস্টে আরও লেখেন, ‘আমি কংগ্রেসের কাছে ফিসা আইনের একটি স্বল্পমেয়াদি সম্প্রসারণ চাইছি, যাতে সংস্থাটির একজন স্থায়ী প্রধান নির্বাচন ও তাকে অনুমোদনের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়।’
৭০২ ধারার মেয়াদ বাড়াতে সিনেটে অন্তত ৬০টি ভোটের প্রয়োজন হবে। ৫৩টি আসনের অধিকারী রিপাবলিকানদের জন্য তাই ডেমোক্র্যাটদের সমর্থন অপরিহার্য।
এর আগে সিনেটের সংখ্যালঘু বিষয়ক নেতা চাক শুমার জানান, পুলটির নিয়োগ এই আইনের মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াকে অনেক কঠিন করে তুলেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.