আপনি পড়ছেন

২০২৬-২৭ অর্থবছরের জন্য বাংলাদেশের ৫৫তম প্রস্তাবিত বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল বাজেট উত্থাপন করা হবে। নতুন এই অর্থবছরটি আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে, যা বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রীর প্রথম বাজেট ঘোষণা।

৯ লাখ ৩৮ হাজার কোটির বাজেট: স্বরাষ্ট্রে বরাদ্দ বাড়লেও কমছে পরিবহন ও বিদ্যুৎ খাতে
সম্পাদিত ছবি

এবারের বাজেটে সামগ্রিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে মোট ঘাটতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎসকে বেছে নেওয়া হয়েছে। ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি এবং সঞ্চয়পত্রসহ অন্যান্য খাত থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদেশি ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংস্থানের লক্ষ্য রাখা হয়েছে।

নতুন বাজেটে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের বছরের চেয়ে বেশি। অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতি জোরদারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বাড়িয়ে ১ হাজার ৮৪৪ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে পরিচালন খাতে ১ হাজার ৬১০ কোটি টাকা ব্যয় করা হবে।

তবে যোগাযোগ ও পরিবহন খাতে বরাদ্দের ক্ষেত্রে বড় ধরনের সংকোচন করা হয়েছে। বিশেষ করে সেতু বিভাগে সবচেয়ে বেশি ৩ হাজার ১১৪ কোটি টাকা কমিয়ে বরাদ্দ ধরা হয়েছে ২ হাজার ৯০৮ কোটি টাকা। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ৩৬ হাজার ৯১৭ কোটি, রেলপথে ৯ হাজার ৯৪১ কোটি এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ে ৯ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বিগত বছরের তুলনায় অনেকটাই কম।

বিদ্যুৎ ও জ্বালানি খাতেও বরাদ্দ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এই খাতে সামগ্রিক বরাদ্দ ৫ হাজার ১৭৫ কোটি টাকা কমিয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ বিভাগে ১৪ হাজার ৯৯৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা আগের চেয়ে ৫ হাজার ৩৪৬ কোটি টাকা কম। অন্যদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জন্য ২ হাজার ৩৪৯ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.