আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরে গত তিন বছরে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা আগের ১৭ বছরের মোট মৃত্যুকেও ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থা অক্সফামের এক সাম্প্রতিক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, বিশ্ববাসীর মনোযোগ যখন গাজা যুদ্ধের দিকে, তখন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

অক্সফাম: পশ্চিম তীরে তিন বছরে নিহতের সংখ্যা ১৭ বছরের রেকর্ড ছাড়িয়েছে
ম্যাপে পশ্চিম তীরের অবস্থান

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) তথ্যের বরাত দিয়ে অক্সফাম জানায়, ২০২৩ থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত পশ্চিম তীরে ২৬৮টি শিশুসহ ১ হাজার ২৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর বিপরীতে, ২০০৬ থেকে ২০২২ সালের শেষ পর্যন্ত ১৭ বছরে সেখানে ২২৫টি শিশুসহ ১ হাজার ৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।

অক্সফাম ইন্টারন্যাশনালের মানবিক নীতি বিষয়ক প্রধান বুশরা খালিদি পশ্চিম তীরের এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ক্রমবর্ধমান হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও ভয়াবহ।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের চোখ যখন গাজার দিকে নিবদ্ধ, তখন পশ্চিম তীরে হামলা আরও ত্বরান্বিত হয়েছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক অভিযান, দখলদারদের সহিংসতা, ঘরবাড়ি ধ্বংস এবং চলাচলের ওপর বিধি-নিষেধের কারণে গত তিন বছরে পশ্চিম তীরে প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এর বিপরীতে আগের ১৪ বছরে বাস্তুচ্যুত হয়েছিলেন মাত্র ১৩ হাজার ফিলিস্তিনি। অক্সফাম জানিয়েছে, বর্তমানে পূর্ব জেরুজালেমসহ সমগ্র পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচলের ক্ষেত্রে ৯২৫টি প্রতিবন্ধকতা বা চেকপোস্ট রয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, গত ২০ বছরে পশ্চিম তীরে নিহতদের প্রতি পাঁচজনের মধ্যে একজনই শিশু। এছাড়া ২০২৬ সালের প্রথম তিন মাসেই অবৈধ বসতি স্থাপনকারীদের পক্ষ থেকে ৫৪০টিরও বেশি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব হামলায় ৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর দখল করার জন্য ইসরায়েল তার তৎপরতা আরও জোরদার করেছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন। ইসরায়েলি বসতিবিরোধী সংগঠন ‘পিস নাও’-এর তথ্য অনুযায়ী, পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোতে প্রায় ৫ লাখ এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের জমিতে নির্মিত বসতিগুলোতে প্রায় আড়াই লাখ ইসরায়েলি দখলদার বসবাস করছে।

ফিলিস্তিনি সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী ও দখলদারদের হাতে অন্তত ১ হাজার ১৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১২ হাজার ৬০০ জনেরও বেশি এবং প্রায় ২৩ হাজার মানুষকে আটক করা হয়েছে। গত বছরের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের এই দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে সব বসতি প্রত্যাহারের আহ্বান জানায়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.