আপনি পড়ছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইরান চুক্তি নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি সংকোচনে তেহরানের সদিচ্ছা নিয়ে সংস্থাটির পরিচালক জন র‍্যাটক্লিফ ট্রাম্পের কাছে এই উদ্বেগের কথা তুলে ধরেছেন।

ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে সিআইএর গভীর সন্দেহ
জন র‍্যাটক্লিফ

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, র‍্যাটক্লিফের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ চুক্তিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এই চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, চুক্তিটি নিয়ে আলোচনা করতে ট্রাম্প ও তার উপদেষ্টারা কয়েক দফা উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। এসব বৈঠকে তারা এমন কিছু গোয়েন্দা তথ্য পর্যালোচনা করেন যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, ইরানি কর্মকর্তারা নিজেদের মধ্যে চুক্তিটি নিয়ে যেভাবে আলোচনা করছেন, তা মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া তাদের বক্তব্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

র‍্যাটক্লিফ ও রুবিও যুক্তি দেখান, এই গোয়েন্দা তথ্যের কারণে ওয়াশিংটনের চাওয়া অনুযায়ী ইরান পারমাণবিক পদক্ষেপ নিতে রাজি হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে।

এ বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যেকোনো নির্দিষ্ট বিষয়ে সবার মতামত শোনেন। তবে সবাই এটা বোঝেন যে, তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘এই চুক্তি প্রশাসনের দীর্ঘদিন ধরে স্পষ্ট করা সব সীমারেখা মেনে চলে। এর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না, তারা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে পারবে না এবং বিশ্বের জ্বালানি সরবরাহ জিম্মি করতে পারবে না।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.