ওলমার্ট: যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ইসরায়েলের জন্য ‘বিশ্বাসঘাতকতা’ হতে পারে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতা চুক্তিকে ইসরায়েলে অনেকেই ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখতে পারেন বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। তিনি বলেন, বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে এই চুক্তির স্পষ্ট অমিল রয়েছে।

আইরিশ গণমাধ্যম আরটিইকে দেওয়া এক সাক্ষাৎকারে ওলমার্ট বলেন, নেতানিয়াহুর প্রাথমিক অবস্থান বিবেচনায় নিলে এই চুক্তিকে বিশ্বাসঘাতকতা হিসেবে ব্যাখ্যা করা হতে পারে।
তবে নেতানিয়াহু প্রকাশ্যে এমন মন্তব্য করবেন না বলেও মনে করেন তিনি। ওলমার্টের ভাষ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্পের সঙ্গে সম্পর্ক ও সমর্থনের ওপর নেতানিয়াহু ‘পুরোপুরি নির্ভরশীল’, তাই প্রকাশ্যে সমালোচনার পথ বেছে নেওয়া তার জন্য কঠিন।
সাক্ষাৎকারে লেবানন–ইসরায়েল সম্পর্ক নিয়েও কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার মতে, বর্তমান পরিস্থিতি দুই দেশের মধ্যে একটি সমঝোতা বা শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি করেছে।
ওলমার্ট বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের কোনো ভূখণ্ডগত স্বার্থ নেই। তাই আলোচনার অংশ হিসেবে সেখান থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার করা উচিত।
তিনি বলেন, দক্ষিণ লেবাননের কোনো ভূখণ্ড আমাদের প্রয়োজন নেই। আমাদের পুরোপুরি সরে আসা উচিত এবং সীমান্তসংক্রান্ত প্রয়োজনীয় সমন্বয় করে শান্তির পথে এগিয়ে যাওয়া উচিত।
তবে ওলমার্টের এই অবস্থান বর্তমান ইসরায়েলি সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলছে না। দেশটির শীর্ষ কর্মকর্তারা ইতোমধ্যে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা হলেও দক্ষিণ লেবাননে দখলকৃত এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা চুক্তি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে নতুন বাস্তবতা তৈরি করেছে। এতে একদিকে যেমন উত্তেজনা প্রশমনের সুযোগ সৃষ্টি হয়েছে, অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা ও আঞ্চলিক কৌশল নিয়ে নতুন বিতর্কও শুরু হয়েছে। বিশেষ করে নেতানিয়াহু সরকারের জন্য এই চুক্তি রাজনৈতিক ও কূটনৈতিকভাবে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.