আন্তর্জাতিক তদন্তে এস আলমের মালয়েশিয়ার দুই বিলাসবহুল হোটেল
- Details
- by ২৪ ডেস্ক
বাংলাদেশি-সিঙ্গাপুরীয় ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম, যিনি এস আলম নামে পরিচিত, তার বৈশ্বিক ব্যবসায়িক সাম্রাজ্য ঘিরে চলমান আন্তর্জাতিক তদন্তের কেন্দ্রবিন্দুতে এসেছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত দুটি বিলাসবহুল হোটেল।

মালয়েশিয়ার আর্থিক সাপ্তাহিক দ্য এজ মালয়েশিয়া–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়ালালামপুরের রেনেসাঁ কুয়ালালামপুর হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টার এবং এর পাশের ফোর পয়েন্টস বাই শেরাটন কুয়ালালামপুর সিটি সেন্টার এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি সম্পদের তালিকায় রয়েছে। অর্থপাচার ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে বিভিন্ন দেশে চলমান তদন্তের অংশ হিসেবে এসব সম্পদের ওপরও নজরদারি বাড়ছে।
প্রতিবেদনে বলা হয়, এস আলমের ব্যবসায়িক নেটওয়ার্ক নিয়ে তদন্ত এখন সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও জার্সিসহ একাধিক বিচারিক এলাকায় বিস্তৃত হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলোর দাবি, চট্টগ্রামভিত্তিক ব্যবসা থেকে শুরু করে ভূমধ্যসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত তাঁর সাম্রাজ্যের একটি বড় অংশ অর্থপাচারের মাধ্যমে গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
গত মে মাসে সাইপ্রাসের একটি আদালত সাইফুল আলম ও তার স্ত্রীর যৌথ মালিকানাধীন একটি বিলাসবহুল আবাসিক সম্পত্তি জব্দের নির্দেশ দেয়। একই সময়ে বাংলাদেশের একটি আদালত তাঁকে অনুপস্থিতিতে পাঁচ মাসের কারাদণ্ড দেন। অন্যদিকে সিঙ্গাপুরেও তাঁর ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
দ্য এজ মালয়েশিয়া জানায়, কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে জালান সুলতান ইসমাইল ও জালান আমপাংয়ের সংযোগস্থলে অবস্থিত দুটি হোটেলের মালিক প্রতিষ্ঠান ভেনচুরা ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি, যা আগে কানালি লজিস্টিকস এসডিএন বিএইচডি নামে পরিচিত ছিল। প্রতিষ্ঠানটি এস আলম গ্রুপের সঙ্গে সম্পৃক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১৬ সালে মালয়েশিয়ার আইজিবি বেরহাদ গ্রুপ প্রায় ৭৬৫ মিলিয়ন রিঙ্গিতের বিনিময়ে রেনেসাঁ হোটেলটি ভেনচুরা ইন্টারন্যাশনালের কাছে বিক্রি করে। পরে ২০২০ সালে বড় ধরনের সংস্কারকাজের জন্য হোটেলটি বন্ধ করা হয়। সংস্কার শেষে ২০২৩ সালের অক্টোবরে এটি ম্যারিয়ট ইন্টারন্যাশনালের অধীনে দ্বৈত ব্র্যান্ডের হোটেল হিসেবে পুনরায় চালু হয়।
বর্তমানে পশ্চিম অংশে রেনেসাঁ এবং পূর্ব অংশে ফোর পয়েন্টস বাই শেরাটন পরিচালিত হচ্ছে। ম্যারিয়টের অফিসিয়াল তথ্যেও ভেনচুরা ইন্টারন্যাশনালকে এই সম্পত্তিগুলোর মালিক হিসেবে দেখানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত মালয়েশিয়ার কর্তৃপক্ষ হোটেল দুটির বিরুদ্ধে কোনো জব্দাদেশ বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেনি। তবে বাংলাদেশের পক্ষ থেকে বিদেশে পাচার হওয়া সম্পদ শনাক্ত ও পুনরুদ্ধারের প্রচেষ্টা জোরদার হওয়ায় মালয়েশিয়ায় থাকা সংশ্লিষ্ট সম্পদগুলোও ভবিষ্যতে তদন্তের আওতায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বিভিন্ন দেশে চলমান তদন্তের অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাত্রার ওপর নির্ভর করবে এসব সম্পদের ভবিষ্যৎ।
এদিকে আগামী ২১ ও ২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের প্রাক্কালে এই প্রতিবেদন প্রকাশ বিশেষ গুরুত্ব পেয়েছে। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.