আলাবামা ও জর্জিয়ায় রিপাবলিকানদের জয়, ওকলাহোমায় হার্নের চমক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের আলাবামা, জর্জিয়া ও ওকলাহোমা অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে সিনেটের গুরুত্বপূর্ণ আসনগুলোর চূড়ান্ত ফল পাওয়া গেছে। এছাড়া ক্যালিফোর্নিয়ায় কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ আসন এবং ওয়াশিংটন ডিসিতে মেয়র পদে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়।

আলাবামার রানঅফ নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থী ব্যারি মুর ৫৫ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে রিপাবলিকান দলের সিনেট মনোনয়ন নিশ্চিত করেছেন। তিনি জ্যারেড হাডসনকে পরাজিত করেন। আগামী নির্বাচনে ব্যারি মুরের প্রতিদ্বন্দ্বিতা হবে ডেমোক্র্যাট প্রার্থী এভারেট ওয়েস্টের সঙ্গে। এভারেট অপর ডেমোক্র্যাট প্রার্থী ডাকারাই ল্যারিয়েটকে ৫৪ দশমিক ৬ শতাংশ ভোটে হারিয়ে মনোনয়ন পেয়েছেন।
জর্জিয়ায় রিপাবলিকান দলের সিনেট মনোনয়নের রানঅফ নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত মাইক কলিন্স জয়লাভ করেছেন। তিনি ৫৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে ডেরেক ডুলিকে পরাজিত করেন। আগামী নভেম্বরের সাধারণ নির্বাচনে কলিন্স বর্তমান ডেমোক্র্যাট সিনেটর জন ওসফের মুখোমুখি হবেন।
জর্জিয়ার গভর্নর পদে রিপাবলিকান রানঅফ নির্বাচনে ব্যবসায়ী রিক জ্যাকসন ৫২ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থী বার্ট জোন্সকে পরাজিত করেছেন। তবে আগামী নির্বাচনে আটলান্টার সাবেক মেয়র কেইশা ল্যান্স বটমসের মুখোমুখি হবেন বার্ট জোন্স, যিনি গত মে মাসে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেয়েছিলেন।
ওকলাহোমার সিনেট প্রাইমারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত কেভিন হার্ন ৬৯ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে সহজেই তার চার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে রিপাবলিকান মনোনয়ন জিতেছেন। সাধারণ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী কে হবেন, তা জানতে ডেমোক্র্যাট প্রার্থী এন'কাইলা জেসমিন থমাস ও জিম প্রিস্টের মধ্যকার রানঅফ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই বিজয়গুলো তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, ‘গত রাতে আমি নির্বাচনে অনেক বড় বড় জয় পেয়েছি। সবাইকে ধন্যবাদ!’
ওকলাহোমার গভর্নর পদের নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন জিতেছেন সিন্ডি মুনসন। তিনি ৭৪ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে তার দুই প্রতিদ্বন্দ্বীকে সহজেই পরাজিত করেন। আগামী নভেম্বরে তার প্রতিদ্বন্দ্বী কে হবেন, তা নির্ধারণে রিপাবলিকান প্রার্থী জেন্টনার ড্রামন্ড এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত মাইক মাজেইয়ের মধ্যকার রানঅফ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
যৌন নিপীড়নের অভিযোগের মুখে পদত্যাগ করা এরিক সোয়ালওয়েলের শূন্য হওয়া ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল আসনের বিশেষ নির্বাচনে আয়েশা ওয়াহাব রানঅফে নিজের জায়গা নিশ্চিত করেছেন। ভোট গণনা চলমান থাকায় বাকি চার প্রার্থীর মধ্যে কে তার প্রতিদ্বন্দ্বী হবেন, তা জানার অপেক্ষা চলছে।
ওয়াশিংটন ডিসির মেয়র পদের নির্বাচনের ফল জানতে কিছুটা সময় লাগতে পারে। কারণ এখানে সাতজন প্রার্থীর মধ্যে নতুন র্যাংকড-চয়েস ভোটিং পদ্ধতিতে ভোটগ্রহণ হয়েছে। প্রথম পছন্দের ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে, ভোটারদের পছন্দের ক্রমানুসারে অতিরিক্ত রাউন্ডের ভোট গণনার মাধ্যমে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.