ট্রাম্প: ইরানের আটকে রাখা অর্থ ফেরত দিতে হবে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র প্রচুর পরিমাণ ইরানি অর্থ আটকে রেখেছে এবং তা ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলন শেষে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। একইসঙ্গে দেশ দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা তাদের প্রচুর অর্থ নিয়েছি এবং আমাদের কাছে তাদের অর্থ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এটি আমাদের অর্থ নয়, এটি তাদের অর্থ এবং আমরা একটি নির্দিষ্ট সময়ে এটি আটকে দিয়েছিলাম। আমার মনে হয় আমাদের এটি ফেরত দিতে হবে। যদি আমরা এটি ফেরত না দিই, তবে কেউই আর কখনও ডলারে বিনিয়োগ করবে না।’
গত রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পথ সুগম হওয়ার পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি যুক্ত রয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
চুক্তি অনুযায়ী, ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য আঞ্চলিক অংশীদারদের সঙ্গে মিলে কমপক্ষে ৩০ হাজার কোটি (৩০০ বিলিয়ন) ডলারের একটি ‘চূড়ান্ত ও পারস্পরিক সম্মত পরিকল্পনা’ তৈরি করার দায়িত্ব নিয়েছে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এমনিতেই অর্থ দিচ্ছি না। কেবল তারা যদি সঠিক কাজ করে, তবেই এটি হবে। তারা যদি সঠিক পথে চলে এবং মানুষ যদি বিনিয়োগ করতে চায়, তবে তারা বিনিয়োগ করতে পারবে। তাদের এই ৩০০ বিলিয়ন ডলারের তহবিল রয়েছে। তবে এটি কেবল তখনই সম্ভব, যদি তারা সঠিক পথে চলে।’
তিনি আরও বলেন, ‘এটিও মনে রাখবেন, যখন আপনারা বিলিয়ন ডলারের কথা বলছেন, তখন তাদের এক ট্রিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে।’
ইরানের ওপর থেকে সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ট্রাম্প বলেন, ‘তারা সঠিক আচরণ করলেই কিছু একটা ঘটবে।’
যুক্তরাষ্ট্রের প্রকাশিত ১৪ দফার ওই সমঝোতা স্মারকে বলা হয়েছে, চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে সম্মত হওয়া সময়সূচি অনুযায়ী ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ওয়াশিংটন। এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব, আইএইএ (আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা) বোর্ড অব গভর্নরসের প্রস্তাব এবং যুক্তরাষ্ট্রের সব প্রাথমিক ও মাধ্যমিক একতরফা নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.