পশ্চিম তীরে ২০২৩ সাল থেকে ৫০ ফিলিস্তিনি সম্প্রদায়কে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
২০২৩ সালের শেষভাগ থেকে অধিকৃত পশ্চিম তীরে অন্তত ৫০টি ফিলিস্তিনি সম্প্রদায়কে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল। অবৈধ বসতি স্থাপন নীতি এবং সামরিক বিধিনিষেধের কারণে এই জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে ফিলিস্তিনের স্বাধীন মানবাধিকার কমিশন (আইসিএইচআর) এই তথ্য প্রকাশ করে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর সঙ্গে যৌথভাবে পরিচালিত একটি গবেষণায় বেদুইন ও পশুপালক সম্প্রদায়ের ওপর এই প্রভাব উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, শুধু ২০২৫ সালের এপ্রিলেই অধিকৃত পশ্চিম তীরে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর প্রায় ৩০০টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এবং দখলদারদের ক্রমবর্ধমান হামলার কারণে পশ্চিম তীরের বেদুইন সম্প্রদায়গুলো চরম চাপের মুখে রয়েছে। এর পাশাপাশি চলাফেরা ও প্রবেশাধিকারে ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের বরাতে ওয়াফা জানায়, বেদুইন ও পশুপালক সম্প্রদায়কে রক্ষায় উন্নয়ন এবং মানবাধিকারের ওপর ভিত্তি করে একটি ব্যাপক জাতীয় পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছেন কমিশনের মহাপরিচালক আম্মার দ্বেইক। তিনি জানান, ইসরায়েলি নীতি ও পদক্ষেপের মুখে টিকে থাকার সক্ষমতা বাড়াতে অধিকৃত পশ্চিম তীরে এসব সম্প্রদায়ের জন্য গুরুতর উন্নয়ন বিনিয়োগের পাশাপাশি আইনি ও মাঠপর্যায়ের সুরক্ষা এবং মৌলিক পরিষেবার সহজলভ্যতা প্রয়োজন।
এসব সম্প্রদায়কে উচ্ছেদ, ভূমি ও চারণভূমি বাজেয়াপ্তকরণ এবং ইসরায়েলি দখলদারদের হামলা থেকে রক্ষা করার ওপরও জোর দেন তিনি।
ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত প্রধান সুফিয়ান আবু হারব জানান, ইসরায়েলি সেনাবাহিনী এবং দখলদারদের দ্বারা এসব সম্প্রদায় পদ্ধতিগত প্রান্তিকীকরণ, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং মৌলিক পরিষেবা থেকে বঞ্চনার শিকার হচ্ছে। স্বাস্থ্যসেবা ও শিক্ষায় প্রবেশাধিকার সীমিত করা হয়েছে, পানির উৎস ধ্বংস করা হয়েছে এবং স্কুলগুলো ভেঙে ফেলার হুমকির মুখে রয়েছে বলেও তিনি জানান।
স্বাধীন মানবাধিকার কমিশনের নীতি ও আইন পর্যবেক্ষণ বিভাগের পরিচালক খাদিজা জাহরান জানান, বেদুইন ও পশুপালক সম্প্রদায়ের ৫৩ দশমিক ৭ শতাংশ বাসিন্দারই শরণার্থী মর্যাদা রয়েছে। ওয়াফার প্রতিবেদন অনুযায়ী, এর অর্থ হলো মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই ঐতিহাসিক বাস্তুচ্যুতি এবং বর্তমানের চরম ঝুঁকির মতো দ্বৈত সংকটে বসবাস করছে।
অবৈধ বসতি সম্প্রসারণের মধ্যে দখলদার ও ইসরায়েলি বাহিনীর হামলার কারণে পশ্চিম তীরের বেদুইন সম্প্রদায়গুলো ক্রমাগত বাস্তুচ্যুত হচ্ছে। গত ১০ জুন প্রকাশিত এক প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, ভূমি দখল এবং সংশ্লিষ্ট পদক্ষেপের মাধ্যমে অধিকৃত পশ্চিম তীরে বেদুইন এবং পশুপালক সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করার নীতি ত্বরান্বিত করেছে ইসরায়েল।
২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর অভিযান, গ্রেফতার ও হামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.