পরীমনির সঙ্গে সম্পর্কের অভিযোগে এডিসি সাকলায়েনের চাকরির ইতি
- Details
- by ২৪ ডেস্ক
পরীমনি–সংশ্লিষ্ট আলোচিত ঘটনার জেরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। দীর্ঘ বিভাগীয় তদন্ত ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বর্তমানে তিনি ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিবির গুলশান বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালনকালে গোলাম সাকলায়েন সরকারি দায়িত্বের বাইরে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতা-বহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান।
তিনি বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরীমনির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, জন্মদিন উদযাপন এবং সরকারি বাসভবনে ব্যক্তিগত সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।
সরকারের মতে, এসব ঘটনায় বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার আচরণবিধির পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।
ঘটনার পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু হয়। অভিযোগের জবাব দিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
পরবর্তীতে তিনি লিখিত জবাব দাখিল করেন এবং ব্যক্তিগত শুনানির সুযোগও পান। এরপর তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হলে ২০২৩ সালের ডিসেম্বর মাসে দাখিল করা তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মত দেওয়া হয়।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তার জবাব, তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় পর্যালোচনা করে কর্তৃপক্ষ গুরুদণ্ড আরোপের সিদ্ধান্তে উপনীত হয়।
বাধ্যতামূলক অবসর দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হলে কমিশনও একই ধরনের শাস্তির সুপারিশ করে। পরে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি চলতি বছরের ১৭ জুন এ সিদ্ধান্তে অনুমোদন দেন।
এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী গোলাম সাকলায়েনকে চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর’ প্রদান করা হয়, যা গুরুদণ্ড হিসেবে বিবেচিত।
২০২১ সালে চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে বিভিন্ন ঘটনায় এডিসি গোলাম সাকলায়েনের নাম আলোচনায় আসে। পরে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন তথ্য ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হলে পুলিশ প্রশাসন বিভাগীয় তদন্ত শুরু করে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.