আপনি পড়ছেন

জেলা ও মেট্রোপলিটন পুলিশের পোশাকে ভিন্নতা এনে বাহিনীর জন্য নতুন ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছে। পুলিশ ড্রেস রুলস, ২০২৫-এর এই সংশোধনী ১৮ জুন এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। নতুন নিয়ম অনুযায়ী, মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের স্থানভেদে পোশাকের রঙে এই পরিবর্তন আনা হয়েছে।

জেলা ও মেট্রোপলিটন পুলিশের পোশাকে বড় পরিবর্তন
বাংলাদেশ পুলিশের লোগো

নারী পুলিশ সদস্যদের ইউনিফর্মেও বড় পরিবর্তন যুক্ত করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, নারী সদস্যরা এখন থেকে গাঢ় নীল শাড়ির সাথে গাঢ় নীল ব্লাউজ পরতে পারবেন। তবে মেট্রোপলিটন পুলিশের নারী সদস্যদের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সাথে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার নিয়ম রাখা হয়েছে। এছাড়া শীতকালীন পোশাক হিসেবে জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের রঙ পরিবর্তন করে গাঢ় নীল করা হয়েছে। ট্রাফিক ইউনিটে কর্মরত বা ধর্মীয় কারণে যারা মাথা ঢাকতে ইচ্ছুক, এমন নারী সদস্যরা সারা বছর ফুল স্লিভ শার্ট বা ব্লাউজ পরার সুযোগ পাবেন।

নতুন পোশাকের বিস্তারিত বিবরণে জানা গেছে, জেলা পুলিশের সদস্যরা এখন থেকে গাঢ় নীল রঙের শার্ট ব্যবহার করবেন। বর্তমানের আয়রন রঙের শার্টের বদলে এই গাঢ় নীল রঙ নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি কফি রঙের প্যান্টের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে, মেট্রোপলিটন এলাকায় কর্মরত পুলিশ সদস্যদের জন্য শার্ট ও জ্যাকেটের রঙ হবে হালকা জলপাই।

পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারা অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) প্রদত্ত ক্ষমতাবলে এই আদেশ জারি করেছেন। সরকারি গেজেটে আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষর করেছেন। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্রুতই এই নতুন পোশাক পদ্ধতি কার্যকর করা হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.