আপনি পড়ছেন

২০১৪ সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার গ্যাস স্টেশনগুলোতে সাধারণ জনগণের জন্য জ্বালানি বিক্রি স্থগিত করা হয়েছে। তবে উপদ্বীপটির নিরাপত্তা ও কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা সরকারি সংস্থাগুলোর কাছে জ্বালানি বিক্রি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রুশ নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ।

ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করল রাশিয়া
সের্গেই আকসিওনভ

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি সবাইকে শান্ত থাকার এবং কেবল তথ্যের সরকারি উৎসের ওপর আস্থা রাখার অনুরোধ করছি।’ জ্বালানি বাজার সম্পর্কিত পরবর্তী সব সিদ্ধান্তের বিষয়ে পরে জানানো হবে বলেও জোর দেন তিনি।

সম্প্রতি রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের ড্রোন হামলার পর বেশ কয়েকটি স্থাপনা রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে রুশ সরকার পর্যায়ক্রমে রপ্তানি বিধিনিষেধ আরোপ করছে। রুশ কর্মকর্তা ও ইউক্রেনের বিবৃতিতে জানানো হয়, ১২ থেকে ১৮ জুনের মধ্যে কৃষ্ণসাগর অঞ্চল, দক্ষিণ রাশিয়া ও মস্কো এলাকার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে ইউক্রেন।

বৃহস্পতিবার যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের তৈরি ড্রোনের অন্যতম বড় হামলার শিকার হয় মস্কো। রুশ রাজধানীর দিকে আসা প্রায় ২০০টি ড্রোন আটকে দেওয়া হয়েছে এবং একটি তেল শোধনাগারে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন।

শনিবার রাশিয়ার তেভের অঞ্চলেও সাধারণ গ্রাহকদের জন্য জ্বালানি বিক্রি সীমিত করা হয়েছে। তেভের অঞ্চলের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এই অস্থায়ী বিধিনিষেধ কেবল সুরগুতনেফতেগাজ ও তাতনেফতের গ্যাস স্টেশনগুলোতে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে করপোরেট গ্রাহকরা কোনো সীমাবদ্ধতা ছাড়াই জ্বালানি নিতে পারবেন। মন্ত্রণালয় আরও জানায়, আঞ্চলিক কর্তৃপক্ষ জ্বালানি বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

চলতি মাসের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ১৫টি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, মে মাস পর্যন্ত রাশিয়ার প্রাথমিক তেল শোধনের সক্ষমতার প্রায় ৪০ শতাংশ বন্ধ ছিল।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.