যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি, তবু কাটেনি উত্তেজনা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের আলোচনায় ‘উৎসাহব্যঞ্জক অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। তবে লেবাননের সংঘাত এবং কৌশলগত হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো মতপার্থক্য ও উত্তেজনা বহাল রয়েছে।

সোমবার (২২ জুন) ভোরে সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা শেষ হয়। আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে কাতার ও পাকিস্তান।
মধ্যস্থতাকারীদের যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের মধ্যে চলমান সংঘাতের স্থায়ী সমাধানে পৌঁছাতে একটি রোডম্যাপে সম্মত হয়েছে। আলোচনার শুরুতে হরমুজ প্রণালী পুনরায় বন্ধ ঘোষণা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হামলার হুমকির কারণে উত্তেজনা সৃষ্টি হলেও শেষ পর্যন্ত দুই পক্ষ আলোচনায় অগ্রগতি অর্জন করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘাত বন্ধে একটি কার্যকর ব্যবস্থা তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও সমঝোতা হয়েছে।
যৌথ বিবৃতিতে জানানো হয়, চলতি সপ্তাহজুড়ে বুর্গেনস্টকেই কারিগরি পর্যায়ের বৈঠক অব্যাহত থাকবে। এসব বৈঠকে যুদ্ধবিরতি বাস্তবায়ন, হরমুজ প্রণালীতে নৌচলাচল এবং ভবিষ্যৎ পারমাণবিক আলোচনার কাঠামো নিয়ে কাজ করা হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, আলোচনার ফলে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা শিথিল হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা কিছু ইরানি সম্পদ মুক্ত করার বিষয়ে অগ্রগতি হয়েছে এবং দেশটির পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা শুরু করার পথ তৈরি হয়েছে।
হরমুজ প্রণালী অবরোধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলেও সাম্প্রতিক সমঝোতা এবং আলোচনায় অগ্রগতির খবরের পর বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে।
সোমবার আলোচনার যৌথ বিবৃতি প্রকাশের পর বৈশ্বিক বাজারে তেলের দাম আরও কমে যায়। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৮০ ডলারের নিচে নেমে আসে।
আলোচনা শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী আবার বন্ধ করার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। এমনকি তিনি জলপথটির নিয়ন্ত্রণ নেওয়ার হুমকিও দেন বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, ট্রাম্পের ওই বক্তব্য প্রকাশের পর ইরানি প্রতিনিধিদল সরাসরি বৈঠককক্ষে ফিরতে অস্বীকৃতি জানায় এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান করে।
তবে আলোচনায় অংশ নেওয়া এক মার্কিন কূটনীতিক রয়টার্সকে বলেন, ইরানি প্রতিনিধিরা পুরো সময় আলোচনায় ছিলেন এবং গভীর রাত পর্যন্ত আলোচনা অব্যাহত ছিল।
ইরান অভিযোগ করেছে, লেবাননে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। এ কারণেই তেহরান আবার হরমুজ প্রণালীতে নৌচলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।
অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, লেবাননে সহিংসতা পুরোপুরি বন্ধ না হলেও পরিস্থিতির উন্নতির দিকে অগ্রগতি হচ্ছে।
তিনি বলেন, এ ধরনের প্রক্রিয়া সবসময়ই কিছুটা জটিল হয়। তবে আমরা অগ্রগতি দেখছি।
এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, ইরান সংকটের কূটনৈতিক সমাধানের বিরোধিতা করে না ইসরায়েল। তবে যেকোনো চুক্তিতে এমন নিশ্চয়তা থাকতে হবে যাতে ইরান প্রাপ্ত অর্থ সামরিক কর্মকাণ্ড বা আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর সহায়তায় ব্যবহার করতে না পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.