আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে সাবেক বন্দিসহ ২১ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রিজনার্স মিডিয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ভোরে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

পশ্চিম তীরে ইসরায়েলের ব্যাপক ধরপাকড়
ছবি - সংগৃহীত

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে হেবরনের দক্ষিণে অবস্থিত আল-ফাওয়ার শরণার্থী শিবিরে অভিযান চালায় সেনাবাহিনী। সেখানে তারা কয়েক ডজন বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ জন ফিলিস্তিনিকে আটক করে। পরে মাঠপর্যায়ে জিজ্ঞাসাবাদ শেষে বেশিরভাগকে ছেড়ে দিলেও ছয়জনকে আটকে রাখা হয়।

বেথলেহেম গভর্নরেটের বিভিন্ন এলাকা থেকে ১১ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাদের মধ্যে আইদা শরণার্থী শিবিরের ফাতাহ আন্দোলনের সাধারণ সম্পাদক ও সাবেক বন্দি মারওয়ান মাহমুদ ফারাজাও রয়েছেন।

সংগঠনটি আরও জানায়, উত্তর পশ্চিম তীরের নাবলুসের পূর্বে কাফর কালিল গ্রাম থেকে এক ফিলিস্তিনিকে এবং তুবাস গভর্নরেটের দক্ষিণে তাম্মুন শহর থেকে আরেকজনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

বিবৃতি অনুযায়ী, তুলকারেম গভর্নরেটে বাড়িঘরে তল্লাশি চালিয়ে আরও দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রিজনার্স মিডিয়া অফিস জানিয়েছে, বিভিন্ন গভর্নরেটে একযোগে পরিচালিত এই বিস্তৃত গ্রেপ্তার অভিযান ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদারদের নীতির ধারাবাহিক বৃদ্ধির প্রতিফলন। বিশেষ করে রাতের আঁধারে অভিযান, ব্যাপক জিজ্ঞাসাবাদ ও নাগরিকদের ওপর নির্যাতনের মাধ্যমে সাবেক বন্দি এবং কর্মীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

এদিকে, সোমবার সন্ধ্যা থেকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের ওপর নজরদারি করার অভিযোগে অধিকৃত পশ্চিম তীরের এক ফিলিস্তিনিকে গ্রেপ্তারের দৃশ্য উঠে আসে।

জেনিনের পূর্বে অবস্থিত আরবাউনা গ্রামের ওই ফিলিস্তিনিকে ভিডিওতে একটি উন্মুক্ত স্থানে চেয়ারে বসে থাকতে দেখা যায়। এ সময় দুজন ইসরায়েলি সেনা তার দিকে রাইফেল তাক করে ছিলেন এবং ‘ক্যাপ্টেন ইউসেফ’ হিসেবে পরিচয় দেওয়া তৃতীয় এক সেনা তার ভিডিও ধারণ করছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী ওই ফিলিস্তিনিকে তার টেলিগ্রাম গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে বাধ্য করে। বার্তায় তিনি বলেন যে, সেনাবাহিনী তার বাড়িতে পৌঁছে তাকে গ্রেপ্তার করেছে। তিনি অনুসারীদের গ্রুপটি ছেড়ে দেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, যারা গ্রুপে থাকবেন তাদের সেনাবাহিনী গ্রেপ্তার করবে।

রেকর্ডিংয়ে ইসরায়েলি কর্মকর্তা বলেন, ‘আমি এই গ্রুপের প্রত্যেককে চিনি এবং যারা সেনাবাহিনীর ভিডিও করেছে বা বিরক্ত করেছে তাদের সবাইকে চিনি।’ তিনি আরও বলেন, ‘আমাদের বিরুদ্ধে যারা সীমা অতিক্রম করে, আমরা তাদের সবার কাছে পৌঁছাই।’

ওই কর্মকর্তা বলেন, ‘আমি এই গ্রুপের প্রত্যেককে নিজের এবং পরিবারের নিরাপত্তা রক্ষার্থে গ্রুপটি ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছি।’

স্থানীয় সূত্র আনাদোলুকে জানিয়েছে, ওই যুবক এমন একটি গ্রুপ পরিচালনা করতেন যার মাধ্যমে এলাকার বাসিন্দারা ইসরায়েলি সেনাবাহিনীর গতিবিধি এবং গ্রাম ও শহরগুলোতে তাদের অভিযানের তথ্য রাখতেন। আরবাউনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পশ্চিম তীরে সেনাবাহিনী এবং বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলার মধ্যেই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। ফিলিস্তিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত ১ হাজার ১৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১২ হাজার ৬৬৬ জন আহত হয়েছেন। এছাড়া প্রায় ২৩ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অভিযান বৃদ্ধির প্রেক্ষাপটে পশ্চিম তীরের শহর ও গ্রামগুলোতে প্রায় প্রতিদিনই গ্রেপ্তার ও বাড়িঘরে তল্লাশিসহ এ ধরনের অভিযান চলছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.