আপনি পড়ছেন

সরকারের কর্মকাণ্ডে জনগণ ক্ষুব্ধ ও হতাশ বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির: সরকারের কর্মকাণ্ডে জনগণ ক্ষুব্ধ ও হতাশ
শফিকুর রহমান

শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে মানুষ ফ্যাসিবাদী ধারার পরিবর্তন চেয়েছিল, কিন্তু ক্ষমতাসীনরা তা বাস্তবায়ন হতে দেয়নি। স্বাধীনতার পর থেকে দেশ পরিচালনার দায়িত্বে থাকা সরকারগুলোও মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

তিনি বলেন, একই দিনে দুটি ভোট হলেও ক্ষমতার জন্য একটি ভোট মেনে নেওয়া হয়েছে, কিন্তু সংস্কারের প্রশ্নে গণভোট মানা হয়নি। জনগণের দেওয়া রায় সরকার অগ্রাহ্য করেছে।

জামায়াত আমির বলেন, ক্ষমতায় বসে গুম কমিশন, দুদক, নির্বাচন কমিশন, বিচার বিভাগসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের নিয়ন্ত্রণে এনে ফ্যাসিবাদী কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে বিএনপি। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে অধিকার আদায়ে সবাইকে অনড় থাকার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে শফিকুর রহমান বলেন, দেশজুড়ে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। অথচ নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সব জায়গায় মাতব্বরি করে বেড়াচ্ছেন।

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, জনগণবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে জামায়াতে ইসলামী শুধু প্রতিবাদই করবে না, তা প্রতিহতও করবে। সব ধরনের অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.