ভেনেজুয়েলায় আবার ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ৯২০
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ভেনেজুয়েলার উত্তর উপকূলে আবার আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। গত বুধবার সন্ধ্যায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর শুক্রবার (২৬ জুন) নতুন কম্পনটি অনুভূত হয়। বুধবারের ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি সামাজিক মাধ্যমে এক পোস্টে জানায়, সবশেষ ভূমিকম্পটি উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহর থেকে ৬১ কিলোমিটার (৩৬ মাইল) উত্তর-পশ্চিমে হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে স্থানীয়দের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবারের ভূমিকম্পের ঝাঁকুনি মারাকাই এবং রাজধানী কারাকাসেও অনুভূত হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলায় গত বুধবার এক শতকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধারে ধীরগতির কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই হোর্হে রদ্রিগেজ দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। গতকাল শুক্রবার তিনি জানান, সরকারি হিসাবে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৯২০ হয়েছে। শুক্রবার ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়ারা রাজ্য পরিদর্শনকালে রদ্রিগেজ জানান, বিদেশি উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে শুরু করেছে।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় পরপর দুই বার ভেনেজুয়েলায় ভূমিকম্প হয়। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে বহু ভবন ধসে পড়ে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) আশঙ্কা করছে, ভূমিকম্পে নিহত ব্যক্তির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। সরকারের পক্ষ থেকে আনুমানিক কত মানুষ নিহত হতে পারেন, সে তথ্য দেওয়া না হলেও নিখোঁজ ব্যক্তিদের তালিকা একটি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ৪৯ হাজার ৬০০ জনের নাম যুক্ত করা হয়েছে। জাতিসংঘের হিসাবে, ভেনেজুয়েলার এই ভূমিকম্পের প্রভাব প্রায় ৭০ লাখ মানুষের ওপর পড়তে পারে।
দেশটির সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ২৫০টি ভবন ধ্বংস বা বিধ্বস্ত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে। এর মধ্যে আটটি হাসপাতাল, রেডক্রস ভবন ও ফরাসি দূতাবাস ভবন।
ভূমিকম্পের পর গত বৃহস্পতিবার রাতেও অনেক জায়গায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের সাহায্যের জন্য আর্তনাদ শোনা যায়। তাদের উদ্ধারে মাঠে নেমেছেন ফায়ার সার্ভিসের কর্মী, সেনাসদস্যের পাশাপাশি সাধারণ মানুষ। তবে অনেককে খালি হাতেই উদ্ধারকাজ করতে দেখা গেছে। বিদ্যুৎ নেই। তাই অনেক জায়গায় মশাল জ্বালিয়ে কাজ করতে দেখা গেছে। বহু মানুষ আবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন।
এই দুর্যোগের মধ্যে ভেনেজুয়েলাকে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, মেক্সিকো, ডমিনিকান প্রজাতন্ত্র, এল সালভাদর, কাতার, ব্রাজিল, কলম্বিয়া, স্পেন, ফ্রান্স, তুরস্কসহ অনেক দেশ। দেশটিতে উদ্ধারকাজে সহায়তার জন্য পরিবহন জাহাজ, উড়োজাহাজ, উদ্ধারকারী দল এবং চিকিৎসা সহায়তা পাঠানো হচ্ছে। এরই মধ্যে সহায়তার জন্য মেক্সিকোর সেনাবাহিনীর সদস্যরা কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র ১৫ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.