কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১০
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসির

কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে শহরের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতির অবনতির কারণে কয়েকটি পাড়া থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। হামলায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হতাহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের হামলার জবাবে তারা জ্বালানি-সংক্রান্ত স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ অভিযান চালিয়েছে।
ভোর হওয়ার পর হামলার ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে। শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণে সৃষ্ট বড় গর্ত, পুড়ে যাওয়া গাড়ি, ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবন এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামোর ছবি সামনে আসে। হামলায় শহরের বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড ঘটে। একটি অ্যাম্বুলেন্স স্টেশনও ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে অন্তত একজন গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি শহরের কেন্দ্রীয় একটি সড়কের পাশে অবস্থিত একটি হোটেলেও আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা।
রাতভর আকাশে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ট্রেসার গোলার ঝলকানি দেখা যায়। একই সঙ্গে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কিয়েভ।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলহা স্টেফানিশিনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, কিয়েভবাসীর জন্য এটি ছিল আরেকটি ভয়াবহ রাত। নিরাপত্তার জন্য তাদের আশ্রয়কেন্দ্রে রাত কাটাতে হয়েছে। শহরের বিভিন্ন জেলায় বেসামরিক অবকাঠামো ও আবাসিক ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দুই সপ্তাহেরও বেশি সময় পর ইউক্রেনে রাশিয়ার এটিই প্রথম বড় পরিসরের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ ছাড়াও মধ্য ও পূর্ব ইউক্রেনের কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
মস্কোর দাবি, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের রুশ বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোয় হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসব হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে জ্বালানির ঘাটতির বিষয়টি স্বীকার করেছিলেন।
এর আগে বুধবার আয়ারল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইউক্রেনে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল রাশিয়া। তিনি নাগরিকদের সতর্ক থাকার এবং নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপদ রাখার আহ্বান জানান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.