আপনি পড়ছেন

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে বর্বরোচিত বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। প্রাণঘাতী এই হামলার পর বৃহস্পতিবার বেশ কয়েকটি আরব দেশ তীব্র নিন্দা জানিয়েছে।

দামেস্কের ক্যাফেতে বর্বরোচিত বোমা হামলা, আরব দেশগুলোর তীব্র নিন্দা
দামেস্কে বোমা হামলার পর ঘটনাস্থলে তদন্তকারীরা

সিরিয়ার আল-ইখবারিয়া টেলিভিশন জানায়, বৃহস্পতিবার দিনের শুরুতে জাস্টিস প্যালেসের কাছে আল-নাসর স্ট্রিটের একটি ক্যাফেতে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই নৃশংস হামলার দায় স্বীকার করেনি এবং কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এক বিবৃতিতে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্য দামেস্কের এই বিস্ফোরণকে সন্ত্রাসী বোমা হামলা হিসেবে আখ্যায়িত করে। তারা সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে। কাতারও এই হামলার তীব্র নিন্দা জানায়। দেশটির পক্ষ থেকে বলা হয়, ‘উদ্দেশ্য ও কারণ যাই হোক না কেন, আমরা সহিংসতা, সন্ত্রাসবাদ এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে প্রত্যাখ্যান করি।’ একইসঙ্গে তারা সিরিয়ার সরকার ও জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করে।

মিশর এই বোমা হামলার কঠোর নিন্দা জানিয়ে এক বিবৃতিতে উল্লেখ করে, ‘নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করা এবং বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করার লক্ষ্যে পরিচালিত সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসবাদ আমরা প্রত্যাখ্যান করি।’

একইভাবে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিস্ফোরণকে মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করে। তারা এই বর্বরোচিত হামলার পর সিরিয়ার প্রতি সংহতি প্রকাশ করে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.