আপনি পড়ছেন

মার্কিন নাগরিকদের ওপর আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) যেকোনো ধরনের বিচারিক অধিকার বা এখতিয়ার প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। দেশটির শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা আইসিসি প্রধানকে বিষয়টি স্পষ্ট করেছেন। বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগ এই তথ্য সামনে আনে।

মার্কিন নাগরিকদের ওপর আইসিসির এক্তিয়ার প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর

আইসিসি প্রেসিডেন্ট বিচারক তোমোকো আকানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। চিঠিতে তিনি যুক্তি দেন, যেহেতু যুক্তরাষ্ট্র রোম সংবিধির (যে চুক্তির মাধ্যমে আদালত প্রতিষ্ঠিত) পক্ষ নয়, তাই তারা কখনোই আইসিসির এখতিয়ারে সম্মতি দেয়নি।

টড ব্লাঞ্চ লেখেন, ‘আইসিসি ক্রমবর্ধমানভাবে বেআইনি ও অবৈধ উপায়ে কাজ করছে।’

তিনি আরও লেখেন, ‘তাদের বেছে বেছে আইন প্রয়োগের রেকর্ড এবং অভ্যন্তরীণ অসদাচরণের বিশ্বাসযোগ্য অভিযোগ আইসিসির নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা ও বৈধতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি করে।’

ওই চিঠিতে ২০০২ সালের আমেরিকান সার্ভিসমেম্বারস প্রোটেকশন অ্যাক্টের কথাও উল্লেখ করা হয়। এই আইনে মার্কিন সামরিক বাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা এবং বেসামরিক নাগরিকদের ওপর আইসিসির এখতিয়ার প্রত্যাখ্যান করা হয়েছে।

এই আইন আদালতের সঙ্গে মার্কিন সহযোগিতাকে নিষিদ্ধ করে। পাশাপাশি আইসিসির কোনো পরোয়ানা বা অনুরোধের ভিত্তিতে আটক হওয়া যেকোনো মার্কিন নাগরিককে মুক্ত করতে প্রেসিডেন্টকে প্রয়োজনীয় ও যথাযথ সব ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয়।

টড ব্লাঞ্চ জানান, মার্কিন নাগরিকদের জড়িত করে আইসিসির কোনো তদন্ত, অনুসন্ধান, সমন বা কার্যক্রমে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে না।

তিনি লেখেন, ‘বিচার বিভাগ আমাদের জাতির সার্বভৌমত্ব রক্ষায় এবং বেআইনি আন্তর্জাতিক হস্তক্ষেপের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের অধিকার রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও লেখেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের জনগণের স্বাধীনতা ও নিরাপত্তাকে হেগের এমন কোনো বিদেশি ট্রাইব্যুনালের অধীনস্থ করবে না, যাদের কোনো নির্বাচকমণ্ডলীর কাছে জবাবদিহিতা নেই বা সংবিধানের প্রতি আনুগত্য নেই।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.