আপনি পড়ছেন

হরমুজ প্রণালীতে ইরানের অনুমোদন ছাড়া অন্য কোনো নৌপথ ব্যবহার করে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে ‘তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই সতর্কবার্তায় বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। খবর আল জাজিরার

অনুমোদনহীন নৌপথে চলাচল করলে কঠোর ব্যবস্থার হুমকি ইরানের
হরমুজ প্রণালী

বৃহস্পতিবার (২ জুলাই) ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এ হুঁশিয়ারি দেয়। এর একদিন আগে কাতারের মধ্যস্থতায় দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের পরোক্ষ বৈঠকে শান্তি চুক্তির বিষয়ে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে বলে জানানো হয়েছিল।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সামরিক কমান্ড বলেছে, হরমুজ প্রণালীতে নির্ধারিত নৌপথ অনুসরণ না করা বা ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌ চলাচলবিষয়ক নির্দেশনা অমান্য করা হলে, সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও কঠোর জবাব দেবে। এতে সংশ্লিষ্ট জাহাজের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়বে।

তেহরান এই সতর্কবার্তার নির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও, এর একদিন আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, বাহরাইনে আয়োজিত এক নিরাপত্তা সংলাপে অংশ নেওয়া আঞ্চলিক নেতারা হরমুজ প্রণালীতে অবাধ বাণিজ্যিক নৌচলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

এ নিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বৃহস্পতিবার সেন্টকমের বক্তব্যের সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, পারস্য উপসাগরে আইনি শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষমতা এই ফোরামের নেই।

তিনি আরও বলেন, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত হবে বিদেশি হস্তক্ষেপের অবসান, যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার, রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং নতুন ভূরাজনৈতিক বাস্তবতা মেনে নেওয়ার মাধ্যমে—যুক্তরাষ্ট্রের সামরিক ছাতার নিচে নয়।

বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। তবে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এই প্রণালী ওয়াশিংটন ও তেহরানের আলোচনার অন্যতম প্রধান ইস্যুতে পরিণত হয়েছে।

গত ১৭ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ইরান হরমুজ প্রণালীতে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘সর্বোচ্চ চেষ্টা’ করার প্রতিশ্রুতি দেয়। তবে একই সঙ্গে তেহরান বারবার জানিয়ে আসছে, ইরানের উপকূলঘেঁষা তাদের নির্ধারিত নৌপথ ব্যবহার না করলে জাহাজগুলো হামলার ঝুঁকিতে পড়তে পারে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর অন্তত ৪৯টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে বৃহস্পতিবার সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কার্গো জাহাজ এবং গত শনিবার পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনাসহ বেশিরভাগ হামলার জন্য তেহরানকে দায়ী করা হয়েছে।

১৭ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সমঝোতা স্মারকে সই করার পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে। তবে তা এখনো সংঘাত-পূর্ব সময়ের প্রতিদিনের প্রায় ১৩০টি জাহাজ চলাচলের তুলনায় অনেক কম।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.