আপনি পড়ছেন

ইউরোপ ও বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি ‘অস্থির সময়ের’ মধ্যে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাটোর আসন্ন শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে জোটের প্রতিরক্ষা উৎপাদন বৃদ্ধির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

উলফ ক্রিস্টারসন: অস্থির সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাটোর আঙ্কারা সম্মেলন
সংবাদ সম্মেলনে কথা বলছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন

শুক্রবার সম্মেলনের আগে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এ কথা জানান। তিনি উল্লেখ করেন, ইউরোপের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি মূলত চলমান ইউক্রেন যুদ্ধের ওপর নির্ভর করছে।

সুইডেনের সরকারি সম্প্রচারমাধ্যম এসভিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টারসন বলেন, ‘ইউরোপীয় নিরাপত্তার বর্তমান নাম হলো ইউক্রেন।’

ইউরোপীয় দেশগুলোকে নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে বলে মনে করেন ক্রিস্টারসন। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতে ব্যয় ব্যাপক হারে বৃদ্ধির বিষয়টি তুলে ধরে তিনি জানান, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে সুইডেনের প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণেরও বেশি হয়েছে।

২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় পাঁচ শতাংশে উন্নীত করার সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যেই পাঁচ শতাংশের লক্ষ্যমাত্রা অর্জন করা।’

অন্যদিকে, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড জানান, এই শীর্ষ সম্মেলনটি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন জোটের মধ্যে ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, ‘ইউক্রেনের প্রতি দীর্ঘমেয়াদি সমর্থন এবং রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে এই জোটকে ঐক্যের জোরালো সংকেত দিতে হবে।’

সুইডেন সরকার জানিয়েছে, আঙ্কারার আলোচনায় পুরো ইউরোপজুড়ে প্রতিরক্ষা শিল্প সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার বিষয়টি প্রাধান্য পাবে।

আগামী ৭ ও ৮ জুলাই আঙ্কারায় ন্যাটোর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মিত্র দেশগুলোর নেতারা প্রতিরক্ষা বিনিয়োগ ও শিল্প, ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থন এবং বিস্তৃত পরিসরে ন্যাটো ৩.০ নিয়ে আলোচনা করবেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.