জিমেইল ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘আমব্রিজ’ নামে নতুন একটি ম্যালওয়্যার ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা গবেষকেরা। এই ম্যালওয়্যারটি ব্যবহারকারীর পাসওয়ার্ড ছাড়াই সরাসরি গুগলের এপিআই এবং অনুমোদন ব্যবস্থার অপব্যবহার করে জিমেইলসহ অন্যান্য সেবার নিয়ন্ত্রণ নিতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারীর ই-মেইল, সংরক্ষিত ফাইল, যোগাযোগ তালিকাসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য চুরির ঝুঁকি তৈরি হয়েছে।

পাসওয়ার্ড ছাড়াই জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিচ্ছে নতুন ম্যালওয়্যার
ছবি - সংগৃহীত

এ ধরনের হামলা থেকে সুরক্ষিত থাকতে গবেষকেরা গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা তৃতীয় পক্ষের অ্যাপগুলোর তালিকা নিয়মিত পর্যালোচনার পরামর্শ দিয়েছেন। কোনো অপরিচিত বা অপ্রয়োজনীয় অ্যাপের অনুমোদন থাকলে তা দ্রুত বাতিল করতে হবে। পাশাপাশি, দ্বিস্তর নিরাপত্তা ব্যবস্থা চালু রাখা এবং ব্রাউজার ও অপারেটিং সিস্টেম হালনাগাদ রাখার ওপরও জোর দিয়েছেন তারা। বিশেষজ্ঞদের মতে, গুগলের বৈধ ব্যবস্থাকে কাজে লাগিয়ে তৈরি এ ধরনের ম্যালওয়্যার ভবিষ্যতে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ের জন্যই বড় ঝুঁকি তৈরি করতে পারে।

গবেষণা অনুযায়ী, ম্যালওয়্যারটি মূলত এমন কম্পিউটারকে লক্ষ্যবস্তু করে যেখানে ব্যবহারকারী আগে থেকেই তার গুগল অ্যাকাউন্টে লগইন করে রেখেছেন। এটি ব্যবহারকারীর সক্রিয় সেশনকে কাজে লাগিয়ে দূরবর্তী নিয়ন্ত্রণের মাধ্যমে ব্রাউজার পরিচালনা করে এবং প্রয়োজনীয় অনুমোদন কোড সংগ্রহ করে। এই কৌশলকে গবেষকেরা ‘শ্যাডো টোকেন ভায়া রিমোট ডিবাগ’ হিসেবে চিহ্নিত করেছেন, যা দিয়ে তৈরি টোকেন ব্যবহার করে হামলাকারীরা অ্যাকাউন্টে প্রবেশ করে।

প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, এই হামলার পেছনে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সাইবার গুপ্তচর গোষ্ঠী জড়িত থাকতে পারে। অতীতেও এই গোষ্ঠী বিভিন্ন প্রতিষ্ঠানের ই-মেইল ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বৈধ সফটওয়্যারের আড়ালে এই ম্যালওয়্যারটি কম্পিউটারে প্রবেশ করে এবং ব্যবহারকারীর অজান্তেই স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ইতোমধ্যে আমব্রিজের একাধিক সংস্করণ শনাক্ত করা হয়েছে, যা প্রাতিষ্ঠানিক বা করপোরেট ই-মেইল যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.