আপনি পড়ছেন

হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণের আন্তর্জাতিক অভিযানের সম্পূর্ণ ব্যয় শেষ পর্যন্ত ইরানকেই বহন করতে হবে বলে মনে করে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল সোমবার এক সাক্ষাৎকারে এই কথা জানান। তিনি স্পষ্ট করেছেন যে, আন্তর্জাতিক নৌপথে বেআইনিভাবে মাইন বসানোর জন্য ইরানকে কোনো আর্থিক প্রণোদনা দেওয়ার প্রশ্নই ওঠে না।

জার্মানি: মাইন অপসারণের সম্পূর্ণ ব্যয় ইরানকেই দিতে হবে
জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল

মাইন অপসারণ মিশনে তেহরানের সম্মতি আদায়ে ইউরোপীয় দেশগুলো কোনো আর্থিক প্রণোদনা দেবে কি না, এমন প্রশ্নের জবাবে হ্যান্ডেলসব্ল্যাট পত্রিকাকে এসব কথা জানান জোহান ওয়াডেফুল। তিনি বলেন, ‘তেহরানকে আমাদের কোনো কিছু প্রস্তাব করার প্রয়োজন নেই। বরং উল্টো ইরান একটি আন্তর্জাতিক নৌপথে বেআইনিভাবে মাইন পুঁতেছে।’

ইউরোপীয় অংশীদারদের নিয়ে জার্মানি মাইন অপসারণ করলে এই মুহূর্তে কোনো ফি আদায়ের পরিকল্পনা নেই বলে জানান তিনি। তবে জার্মানির এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নীতিগতভাবে এটি যৌক্তিক হবে এবং ইরানেরই এই বিল পরিশোধ করা উচিত। কারণ আমরা ওই শাসকের কারণে হওয়া ক্ষতির প্রতিকার করছি।’

প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল পুনরায় শুরু করতে আন্তর্জাতিক মিশনে অংশ নেওয়ার বিষয়ে জার্মানির দ্বার উন্মুক্ত রয়েছে। তবে জার্মান বাহিনী মোতায়েনের জন্য একটি সুস্পষ্ট আইনি ও রাজনৈতিক কাঠামোর প্রয়োজন হবে বলে জোর দিয়েছেন ওয়াডেফুল। তিনি জানান, মাইন অপসারণে জার্মান সশস্ত্র বাহিনীর জন্য কোনো কার্যকর ও সংবেদনশীল ভূমিকা রয়েছে কি না, তা এই গ্রীষ্মেই স্পষ্ট হবে। এর পূর্বশর্ত হলো একটি পর্যাপ্ত নিরাপদ পরিবেশ।

এ ধরনের অভিযানের জন্য ওমান ও ইরানের মতো উপকূলীয় দেশগুলোর সম্মতি প্রয়োজন হবে। একইসঙ্গে এটি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতির ওপর ব্যাপকভাবে নির্ভর করবে বলেও জানান এই জার্মান কর্মকর্তা।

প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে গত মাসে জার্মানি পূর্ব ভূমধ্যসাগর থেকে ওই অঞ্চলে মাইনসুইপার ফুলদা এবং সাপ্লাই শিপ মোজেল পাঠায়। জাহাজ দুটি জুনের মাঝামাঝি সুয়েজ খাল অতিক্রম করে এবং বর্তমানে পুনরায় রসদ সংগ্রহের জন্য জিবুতিতে নোঙর করে আছে। প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস গত সপ্তাহে জানান, তিনি জার্মান নৌবাহিনীর জাহাজ দুটি ফিরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছেন।

হরমুজ প্রণালীর নিরাপত্তায় বিদেশি হস্তক্ষেপ বারবার প্রত্যাখ্যান করে আসছে ইরান। জলপথটির দায়িত্ব কেবল এর উপকূলীয় দেশগুলোর ওপর বর্তায় বলে জোর দিয়ে আসছে দেশটি। এছাড়া সেখানে সামরিক শক্তি প্রদর্শনের বিষয়ে ওই অঞ্চলের বাইরের শক্তিগুলোকে সতর্ক করেছে তেহরান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.