জাহাজে হামলার অভিযোগ তুলে ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধবিরতির মধ্যে ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে ইরান হামলা চালিয়েছে অভিযোগ তুলে পাল্টা হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর বিবিসি ও আল জাজিরার

মঙ্গলবার (৭ জুলাই) সেন্টকম জানায়, অভিযানে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালীতে অবস্থানরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ৬০টিরও বেশি ছোট নৌযান ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং কমান্ড সেন্টারেও হামলা চালানো হয়েছে। তবে এসব লক্ষ্যবস্তুর নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এই হামলাকে গত মাসে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করে বলেন, তেহরান এ ঘটনার জবাবে দৃঢ় পদক্ষেপ নেবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং সিরিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে। বিস্ফোরণের শার্পনেলের আঘাতে কয়েকজন আহত হয়েছেন। তবে যে তিনটি তেলবাহী জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র এই অভিযান চালায়, সেই হামলার দায় এখনো সরাসরি স্বীকার করেনি ইরান।
যুক্তরাষ্ট্রের ভাষ্য, আন্তর্জাতিক জলপথে নিরীহ নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানের ওপর ‘ভারী মূল্য চাপিয়ে দিতেই’ এই সামরিক অভিযান চালানো হয়েছে।
হামলার আগে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের ওপর তেল-সংক্রান্ত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার যে অব্যাহতি ছিল, তা প্রত্যাহার করে নেয়। এই অব্যাহতি গত মাসে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার অংশ ছিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে ‘সমঝোতা স্মারকের লঙ্ঘন’ আখ্যা দিয়ে বলেছে, এটি যুক্তরাষ্ট্র সরকারের ‘অসৎ উদ্দেশ্য, নীতিগত অসামঞ্জস্য এবং অবিশ্বস্ততার’ প্রমাণ। জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় তেহরান প্রয়োজনীয় মনে করলে সব ধরনের ব্যবস্থা নেবে।
অন্যদিকে, সেন্টকমের নতুন হামলার ঘোষণা দেওয়ার আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, সামরিক উত্তেজনা সত্ত্বেও ওয়াশিংটনের আলোচকরা ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে সদিচ্ছার সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।
এদিকে কাতার ও সৌদি আরব উভয়ই জাহাজে হামলার নিন্দা জানিয়েছে। তারা দাবি করেছে, হরমুজ প্রণালীতে বা এর কাছাকাছি দিয়ে চলাচলের সময় তাদের দেশের একটি করে জাহাজে হামলা হয়েছে এবং এ জন্য ইরানকে দায়ী করেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, আল-রেকাইয়াত নামের একটি জাহাজে পরিকল্পিত হামলার জন্য কাতার ইরানকে সম্পূর্ণভাবে দায়ী করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা বিনষ্টকারী সব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে এবং সংকীর্ণ স্বার্থে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও উপসাগরীয় দেশগুলোর সম্পদকে ঝুঁকির মুখে ফেলা থেকে ইরানকে বিরত থাকতে হবে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ওয়াদিয়ান নামের সৌদি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা এই ঘটনাকে আন্তর্জাতিক নৌ-চলাচলের নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি কাতারের অভিযোগকে সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির পরিপন্থী বলে মন্তব্য করেছেন। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের সঙ্গে সমন্বয় না করে নির্ধারিত রুট ব্যবহার করা বা জাহাজের ট্র্যাকিং তথ্য পরিবর্তন করলে সংঘর্ষের ঝুঁকি তৈরি হয় এবং হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার ইরানের প্রচেষ্টা ব্যাহত হয়।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, গত সোমবার হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকারের ইঞ্জিন কক্ষে অজ্ঞাত একটি প্রক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়।
এছাড়া মঙ্গলবার পৃথক দুটি ঘটনায় একটি ট্যাংকার প্রণালি ত্যাগ করার সময় হামলার শিকার হলেও নিরাপদে পরবর্তী বন্দরের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়। আরেকটি ট্যাংকার হামলায় সামান্য কাঠামোগত ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.