আপনি পড়ছেন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে আজ বৃহস্পতিবার তার জন্মশহর মাশহাদে দাফন করা হবে। এর আগে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে কয়েক দিন ধরে চলা শেষ বিদায় অনুষ্ঠানে লাখ লাখ মানুষ অংশ নেন। ইরাকের নাজাফ ও কারবালায় শোকমিছিল শেষে ইতোমধ্যে তার মরদেহ ইরানে ফিরিয়ে নেওয়া হয়েছে।

জন্মশহর মাশহাদে আলি খামেনির দাফন আজ
আয়াতুল্লাহ আলি খামেনি

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের চার সদস্যসহ নিহত হন খামেনি। এর পরপরই তার মরদেহ দাফন হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধের তীব্রতার কারণে তারিখ পেছানো হয়। সর্বশেষ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার পর খামেনিকে দাফন করার বিষয়ে সিদ্ধান্ত নেয় ইরান সরকার।

সেই সিদ্ধান্ত অনুযায়ী গত শুক্রবার থেকে খামেনির দাফন ঘিরে শুরু হয় সপ্তাহব্যাপী শোক অনুষ্ঠান। শুক্র, শনি ও রোববার খামেনির কফিন তেহরানের প্রধান মসজিদ গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয়। সোমবার মরদেহ নেওয়া হয় ইরানের পবিত্র কোম শহরে। সেখান থেকে উড়োজাহাজে করে মরদেহ পৌঁছায় প্রতিবেশী দেশ ইরাকে। আজ খামেনিকে শিয়া ইমাম রেজার সমাধির পাশে দাফন করা হবে।

১৯৩৯ সালে মাশহাদে আলি খামেনির জন্ম। শৈশব ও কৈশোরের বড় একটি সময় তিনি এই শহরে কাটিয়েছেন। এখানকার ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পর উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য কোমে যান। ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতা নির্বাচিত হন আয়াতুল্লাহ আলি খামেনি।

আলি খামেনির দাফন ঘিরে শোক অনুষ্ঠানের শুরু থেকেই লাখো মানুষের ঢল দেখা যায়। ইরাকেও একই চিত্রের দেখা মেলে। নাজাফে শোকযাত্রায় যোগ দেওয়া মোহাম্মদ আল-বায়াতি বলেন, যিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তাঁর শেষকৃত্যে আমি না এসে থাকতে পারতাম না।

খামেনির মরদেহ নিয়ে শোকযাত্রা উপলক্ষে গতকাল বুধবার ইরাকে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এদিন ভোর থেকেই তীব্র গরম উপেক্ষা করে হাজার হাজার মানুষ নাজাফের রাস্তায় জড়ো হন। অনেকেই ট্রাকের পেছনে রাখা খামেনির মরদেহবাহী কফিন ছুয়ে দেখার চেষ্টা করেন। শোকযাত্রার গন্তব্য ছিল হজরত আলী (রা.)-এর সমাধি। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জামাতা তিনি।

হজরত আলী (রা.)-এর সমাধিতে খামেনির জানাজায় অংশ নিতে সাদা ও কালো পাগড়ি পরা শত শত ধর্মীয় নেতা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন। কফিন সমাধির ভেতরের অংশে নেওয়া হয়। নাজাফে এটিই ছিল শোকযাত্রার শেষ গন্তব্য। এরপর মরদেহ নেওয়া হয় কারবালা শহরে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.