আপনি পড়ছেন

দীর্ঘ প্রায় পাঁচ মাসের আইনি জটিলতা কাটিয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সরোয়ার আলমগীর
এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদের শপথ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে শপথ নেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকারমন্ত্রী, অর্থমন্ত্রী, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপরা, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) তাকে চট্টগ্রাম-২ আসনের বৈধভাবে নির্বাচিত সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সরোয়ার আলমগীর প্রায় ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হলেও ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা নিয়ে আইনি বিরোধ দেখা দেয়। এ কারণে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ দীর্ঘদিন স্থগিত ছিল।

সম্প্রতি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার প্রার্থিতা বৈধ ঘোষণা করলে সব আইনি জটিলতার অবসান ঘটে। আদালতের রায়ের পর নির্বাচন কমিশন তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে, যার ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পথ উন্মুক্ত হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার প্রার্থিতা বৈধ হলেও পরবর্তীতে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন তা বাতিল করে। পরে হাইকোর্টে রিট করে তিনি নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পান।

পরবর্তীতে আপিল বিভাগও তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলেও চূড়ান্ত আইনি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। সর্বশেষ হাইকোর্টের রায়ের মাধ্যমে সেই জটিলতার অবসান হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.