ল স্কুলে এআই নিষিদ্ধ করল শিকাগো বিশ্ববিদ্যালয়
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
শিকাগো বিশ্ববিদ্যালয়ের ল স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন নিয়মের আওতায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ল্যাপটপ বা মোবাইল ফোনের মতো ডিজিটাল যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শনিবার সিবিএস নিউজ এ তথ্য প্রকাশ করে।

উচ্চশিক্ষা ও আইন পেশায় এআইয়ের প্রভাব নিয়ে সম্প্রতি একটি কৌশলগত বিবৃতি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি। এতে বলা হয়, শ্রেণিকক্ষে ডিজিটাল যন্ত্রের বদলে শিক্ষার্থীদের এখন থেকে শুধু কলম ও কাগজ ব্যবহার করে নোট নিতে হবে।
শিকাগো বিশ্ববিদ্যালয় ল স্কুলের ডিন অ্যাডাম চিলটন জানান, মূলত দুটি লক্ষ্য অর্জনে এই নীতি প্রণয়ন করা হয়েছে। প্রথমত, শিক্ষার্থীরা যেন তাৎক্ষণিক উত্তরের জন্য এআইয়ের ওপর নির্ভরশীল না হয় এবং স্বাধীনভাবে তাদের সমালোচনামূলক চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করতে পারে। দ্বিতীয়ত, আইন পেশায় এআই একটি অপরিহার্য হাতিয়ার হয়ে ওঠায় শিক্ষার্থীদের এর কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার শিখতে হবে।
সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাডাম চিলটন বলেন, ‘আমরা এমন স্নাতক তৈরি করতে চাই যারা বিশ্বের বুকে গিয়ে নতুন প্রযুক্তির সবচেয়ে কার্যকর ব্যবহার করতে জানবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যেন যন্ত্র ছাড়া এবং যন্ত্রের সাহায্যে—উভয়ভাবেই চিন্তা করতে পারে, তা নিশ্চিত করতে আমাদের একটি খোলামেলা আলোচনা প্রয়োজন।’
এদিকে শিকাগো পাবলিক স্কুলস (সিপিএস) তাদের নেটওয়ার্কে নির্দিষ্ট কিছু এআই টুলের ব্যবহার সীমিত করেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এআই ব্যবহারের একটি গ্রহণযোগ্য নীতি ও নির্দেশিকাও তৈরি করেছে তারা। কিছু এআই অ্যাপ্লিকেশন ব্যবহারের অনুমতি থাকলেও অ্যাসাইনমেন্টে এর ব্যবহার স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে তা আচরণবিধির লঙ্ঘন বলে গণ্য হবে। এছাড়া শিক্ষাক্ষেত্রে এআইয়ের ব্যবহার নিয়ে শিকাগো টিচার্স ইউনিয়ন (সিটিইউ) তাদের নিজস্ব অবস্থান স্পষ্ট করেছে।
একইভাবে, ইউনিভার্সিটি অব ইলিনয় শিকাগো (ইউআইসি) শিক্ষার্থীদের এআই টুল ব্যবহারের আগে প্রতিষ্ঠানের আচরণবিধিতে সম্মতি দেওয়া বাধ্যতামূলক করেছে। ইলিনয় স্টেট বোর্ড অব এডুকেশন (আইএসবিই) রাজ্যজুড়ে এআই বিষয়ক নির্দেশিকা প্রকাশের পরই শিকাগো বিশ্ববিদ্যালয় নতুন এই নীতি গ্রহণ করল। শিক্ষাদান ও প্রশাসনিক কার্যক্রমে এআইয়ের দায়িত্বশীল সমন্বয় ঘটাতে এই নির্দেশিকা তৈরি করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.