আপনি পড়ছেন

হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যদিও বর্তমানে দেশে প্রায় ৩৪ দিনের জ্বালানি তেলের মজুত রয়েছে, তবুও বিশ্ববাজারে তেল ও এলএনজির দাম বেড়ে গেলে আমদানি ব্যয় এবং সরকারের ভর্তুকির চাপ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

হরমুজ সংকটে ৩৪ দিনের জ্বালানি মজুত, তবু বাড়ছে উদ্বেগ
প্রতীকী ছবি

জ্বালানি খাতসংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ পরিস্থিতির পর উচ্চমূল্যে জ্বালানি তেল ও এলএনজি আমদানি করে কম দামে সরবরাহ করায় সরকারের প্রায় ৩১ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। এর মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) মার্চ থেকে জুন পর্যন্ত তেল আমদানিতেই প্রায় ২১ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় বহন করেছে। বাকি ক্ষতি হয়েছে এলএনজি আমদানিতে।

এ অবস্থায় হরমুজ প্রণালীতে দীর্ঘস্থায়ী সংকট তৈরি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আবারও বাড়তে পারে, যা বাংলাদেশের জন্য নতুন চাপ সৃষ্টি করবে।

সরকার ইতোমধ্যে আগামী ডিসেম্বর পর্যন্ত সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থায় প্রায় ১৬ লাখ টন জ্বালানি তেল আমদানির প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে উন্মুক্ত দরপত্রের তুলনায় কম প্রিমিয়ামে তেল কেনার ব্যবস্থা করা হয়েছে, যা পরিবহন ব্যয়ে উল্লেখযোগ্য সাশ্রয় করবে।

অন্যদিকে, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহ বন্ধ থাকায় বর্তমানে স্পট মার্কেট থেকেই এলএনজি সংগ্রহ করছে পেট্রোবাংলা। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি হলে এলএনজি আমদানির খরচও দ্রুত বেড়ে যাবে।

পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকলে বিশ্ববাজারে তেল ও এলএনজির দাম বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিপিসি সূত্রে জানা গেছে, বর্তমানে সংস্থাটির ডিপোগুলোতে প্রায় ৪ লাখ ১৪ হাজার টন ডিজেল মজুত রয়েছে, যা দিয়ে প্রায় ৩৪ দিন চাহিদা পূরণ সম্ভব। এছাড়া অকটেনের মজুতও প্রায় ৪০ দিনের জন্য যথেষ্ট। চলতি মাসেই আরও কয়েকটি জ্বালানিবাহী জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই ডিপোগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। তাই বৈশ্বিক বাজারে অস্থিরতা থাকলেও দেশের অভ্যন্তরে আপাতত জ্বালানি সরবরাহে কোনো সংকটের আশঙ্কা নেই। তবে আন্তর্জাতিক বাজারে দাম দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকলে আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ আরও বাড়তে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.