পুলিশের ব্যারিকেডে থামল শিক্ষার্থীদের ‘লং মার্চ’
- Details
- by ২৪ ডেস্ক
শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষার দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ঘোষিত ‘লং মার্চ’ কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের পথরোধ করেছে পুলিশ।

বুধবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর আব্দুল গণি রোডে শিক্ষাভবনের সামনে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়। এর আগে পরীক্ষা শেষে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন। লং মার্চ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন এবং শিক্ষাভবনের সামনে পৌঁছালে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যারিকেডের সামনে কিছু সময় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলেও বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। এ সময় কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাকবিতণ্ডাও দেখা যায়।
আন্দোলনে অংশ নেওয়া বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের এক শিক্ষার্থী বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তারা অনড় রয়েছেন। তাদের ভাষ্য, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নিতে হবে।
এদিকে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীরাও সচিবালয়ের উদ্দেশে পৃথক লং মার্চ শুরু করেন। বিকেল পৌনে ৪টার দিকে তাদের মিছিল আজমপুর এলাকা অতিক্রম করে।
এর আগে দুপুর আড়াইটার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সায়েন্সল্যাব, নীলক্ষেত, এলিফ্যান্ট রোড ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়া, কয়েকটি বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগ এবং শিক্ষামন্ত্রীর একটি কথোপকথন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই আন্দোলনে নামে এইচএসসি পরীক্ষার্থীরা। যদিও সরকার জানিয়েছে, বন্যাকবলিত চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.