নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, পাল্টা জবাব ইরানের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানে আবারও নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ব্যাপক বিমান হামলা ও আতঙ্কের আরেকটি রাত কাটিয়েছেন দেশটির দক্ষিণাঞ্চলের অধিবাসীরা। গতকাল বুধবার রাতভর দেশটির দক্ষিণ উপকূল ঘেঁষে কৌশলগত বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতেও একের পর এক বিস্ফোরণ হয়েছে।

গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানজুড়ে শত শত বিমান হামলা চালিয়েছে। ইরানের স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, এসব হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন।
দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা রয়েছে। তবুও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহাল করে দেশটির দক্ষিণ উপকূল এবং হরমুজ প্রণালীর আশপাশের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা জানিয়েছে। অন্যদিকে, ইরানও মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যা পূর্ণমাত্রার যুদ্ধ ফের শুরু হওয়ার আশঙ্কা বাড়িয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীর সবচেয়ে বড় দ্বীপ কেশমে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণ হয়েছে বন্দর আব্বাস নগরীতে। হরমুজ প্রণালীর আরেকটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী সিরিকে হামলা হয়েছে। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান প্রদেশের বন্দরনগরী চাবাহার, কোনারাক এবং রাস্ক থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইরানের সংবাদ সংস্থা ফার্স জানায়, খোররামাবাদের পশ্চিমাঞ্চলীয় শহরে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানী তেহরান থেকে এটি ৪৯০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থিত। হামলার পরিপ্রেক্ষিতে তেহরানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, দক্ষিণ-পশ্চিমের আন্দিমেস্ক শহরের আকাশে শত্রুপক্ষের এমকিউ-৯ ড্রোন শনাক্ত ও ধ্বংস করার দাবি করেছে।
এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে তাদের সর্বশেষ দফার হামলা সম্পন্ন হয়েছে। মার্কিন বাহিনী বন্দর আব্বাসসহ বিভিন্ন স্থানে ইরানের কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ড্রোন সক্ষমতা ও উপকূলীয় নজরদারি স্থাপনা লক্ষ্যবস্তু করেছে সেন্টকম। বন্দর আব্বাসসহ একাধিক স্থানে নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এছাড়া বুধবার প্রায় ৯০ মিনিটের অভিযানে গ্রেটার তুনব দ্বীপে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়।
ইরানের রাষ্ট্রীয় ও স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী তেহরান, তেহরানের কাছে পাকদাশ্ত, পশ্চিমাঞ্চলের খোররমাবাদ, মধ্যাঞ্চলের খোন্দাব, সেমনান, দক্ষিণের বন্দর আব্বাস, কেশম দ্বীপ, সিরিক এবং কোনারাক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, খোররমাবাদের বাসিন্দারা অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এছাড়া মার্কাজি প্রদেশের খোন্দাব শহরের বাইরে দুটি মার্কিন বিমান হামলার ঘটনাও নিশ্চিত করেছেন প্রদেশটির উপ-গভর্নর।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, শত্রুপক্ষের বিমান হামলায় সেমনান বিমানবন্দরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাদেশিক সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো আবাসিক এলাকা লক্ষ্যবস্তু হয়নি এবং জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।
যুক্তরাষ্ট্রের গত কয়েক দিনের হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোয় বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বৃহস্পতিবার বাহরাইন ও কুয়েতে বিমান হামলার সতর্ক সাইরেন বাজানো হয়েছে।
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, প্রতিশোধমূলক সামরিক অভিযান ‘অপারেশন লাইটনিং’-এর দশম ধাপে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি সংরক্ষণ ট্যাংক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এছাড়া পৃথক আরেক দফা হামলায় বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা, সুপার হক রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষা স্থাপনা এবং অন্যান্য রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.