কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের ব্যাপক চাহিদার কারণে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) দ্বিতীয় প্রান্তিকের নিট মুনাফা আগের বছরের তুলনায় ৭৭ শতাংশেরও বেশি বেড়েছে। বিশ্বের বৃহত্তম এই চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি এপ্রিল-জুন প্রান্তিকে ৭০ হাজার ৬৫৬ কোটি নিউ তাইওয়ান ডলার (২ হাজার ১৯৫ কোটি মার্কিন ডলার) নিট আয়ের কথা জানিয়েছে, যা আগের প্রান্তিকের চেয়ে ২৩ দশমিক ৪ শতাংশ বেশি। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়।

এআই চিপের বিপুল চাহিদা, টিএসএমসির মুনাফা বাড়ল ৭৭ শতাংশ
টিএসএমসি কোম্পানির লোগো সম্বলিত একটি সাইনবোর্ড

আগের বছরের তুলনায় প্রতিষ্ঠানটির রাজস্ব ৩৬ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৪০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা বাজার বিশ্লেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। প্রধান নির্বাহী কর্মকর্তা সি সি ওয়েই জানান, এআই সম্পর্কিত চাহিদা অত্যন্ত শক্তিশালী রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বড় গ্রাহকদের দীর্ঘমেয়াদি চাহিদা মেটাতে অ্যারিজোনায় আরও ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণাও দেন তিনি।

নতুন এই ঘোষণার ফলে অ্যারিজোনায় টিএসএমসির পরিকল্পিত বিনিয়োগের পরিমাণ বেড়ে ২৬ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছেছে। এই অর্থ ২-ন্যানোমিটার ও এর চেয়ে উন্নত প্রযুক্তির লজিক চিপ কারখানা এবং অত্যাধুনিক প্যাকেজিং সুবিধা নির্মাণে সহায়তা করবে। এনভিডিয়া, অ্যাপল ও ব্রডকমের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য চিপ তৈরি করে টিএসএমসি। এআই অবকাঠামোতে দ্রুত বর্ধনশীল বিনিয়োগের কারণে তারা ব্যাপকভাবে লাভবান হচ্ছে।

দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট ওয়েফার রাজস্বের ৭৭ শতাংশই এসেছে ৭ ন্যানোমিটার বা তার চেয়ে ছোট এবং উন্নত প্রযুক্তির চিপ থেকে। এর মধ্যে ৫ ন্যানোমিটার প্রযুক্তির অবদান ৩৩ শতাংশ এবং ৩ ন্যানোমিটার চিপের অবদান ৩০ শতাংশ। এছাড়া ৭ ন্যানোমিটার প্রযুক্তির ১১ শতাংশ এবং নতুন চালু হওয়া ২ ন্যানোমিটার প্রক্রিয়ার ৩ শতাংশ অবদান রয়েছে।

এআই অ্যাপ্লিকেশন এবং ডেটা সেন্টারে ব্যবহৃত চিপসহ উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং খাত থেকে মোট রাজস্বের ৬৬ শতাংশ এসেছে। অন্যদিকে স্মার্টফোন খাত থেকে ২২ শতাংশ এবং ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস থেকে ৫ শতাংশ রাজস্ব অর্জিত হয়েছে।

প্রধান আর্থিক কর্মকর্তা ওয়েন্ডেল হুয়াং বলেন, ‘দ্বিতীয় প্রান্তিকে আমাদের ব্যবসা মূলত অত্যাধুনিক প্রক্রিয়াকরণ প্রযুক্তির জোরালো চাহিদার ওপর ভর করে এগিয়েছে।’

চলমান জোরালো চাহিদা এবং ২-ন্যানোমিটার প্রযুক্তির সম্প্রসারণের কথা উল্লেখ করে তৃতীয় প্রান্তিকে ৪ হাজার ৪৬০ কোটি থেকে ৪ হাজার ৫৮০ কোটি ডলার রাজস্ব আয়ের পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। এই সময়ে তাদের মোট প্রান্তিক আয় ৬৫ থেকে ৬৭ শতাংশ এবং পরিচালন আয় ৫৬ থেকে ৫৮ শতাংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.