এআই ভিডিও চিহ্নিত করতে নতুন প্রযুক্তি আনছে টিকটক
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করতে নতুন প্রযুক্তি আনছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। ব্যবহারকারীদের বিভ্রান্তি কমানো ও তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে এই উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে ৩০০ কোটির বেশি ভিডিওতে বিশেষ লেবেল যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কনটেন্টের উৎস ও নির্মাতার পরিচয় শনাক্ত করতে তারা নিজস্ব ডিজিটাল ওয়াটারমার্ক প্রযুক্তি ব্যবহার করছে এবং ‘সি২পিএ স্টিয়ারিং কমিটি’-তেও যোগ দিচ্ছে।

শুধু প্রযুক্তিগতভাবেই নয়, ব্যবহারকারীদের সচেতন করতেও কাজ করছে টিকটক। এ লক্ষ্যে ‘নিউজ অ্যান্ড মিডিয়া লিটারেসি অ্যালায়েন্স’ এবং ডিপফেক গবেষক হেনরি আইডারের সঙ্গে মিলে একটি শিক্ষামূলক নির্দেশিকা তৈরি করা হয়েছে। টিকটকের বৈশ্বিক জননীতি বিভাগের এআই প্রধান টম ভার্গিস জানান, নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়তে প্রযুক্তিগত উন্নয়ন, আন্তর্জাতিক অংশীদারত্ব এবং ব্যবহারকারী শিক্ষার ওপর সমান গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
ভুয়া তথ্য ও প্রতারণামূলক কার্যক্রম নিয়ন্ত্রণেও জোরালো পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে টিকটক। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ৮ কোটি ৬০ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট অপসারণ করা হয়েছে। একই সঙ্গে রাজনীতি, স্বাস্থ্য ও অর্থনীতির মতো সংবেদনশীল বিষয়ে বিভ্রান্তিকর স্প্যাম দ্রুত শনাক্ত করতে নতুন প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহারও শুরু হবে।
টিকটক জানায়, তাদের সচেতনতামূলক কার্যক্রম এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ২০২৫ সালের নভেম্বর থেকে অংশীদারদের সহযোগিতায় তৈরি শিক্ষামূলক কনটেন্টগুলো ২০ কোটির বেশিবার দেখা হয়েছে। এই কার্যক্রমকে আরও এগিয়ে নিতে বিশ্বব্যাপী ৪০ লাখ মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যবহারকারীদের হাতে আরও নিয়ন্ত্রণ দিতে ‘ম্যানেজ টপিকস’ সুবিধা চালু করা হচ্ছে, যার মাধ্যমে তারা নিজেদের ফিডে এআই-সম্পর্কিত কনটেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া ‘স্মার্ট স্প্লিট’ ও ‘এআই আউটলাইন’-এর মতো নতুন কিছু ফিচার তৈরির কাজও চলছে। টিকটক জানিয়েছে, প্রযুক্তিগত উদ্ভাবন ও স্বচ্ছতার মাধ্যমে একটি নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তুলতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.