ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সম্ভাব্য তালিকায় ১২ ফিলিস্তিনি স্থাপনা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) বিশ্ব ঐতিহ্যের সম্ভাব্য তালিকায় ফিলিস্তিনের নতুন ১২টি স্থাপনা যুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় ফিলিস্তিনি স্থাপনার মোট সংখ্যা বেড়ে ২৩টিতে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।

ফিলিস্তিনি ঐতিহ্যের আন্তর্জাতিক উপস্থিতি জোরদার এবং এর সাংস্কৃতিক ও প্রাকৃতিক বৈচিত্র্য তুলে ধরতে ইউনেস্কোয় ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি দলের সহযোগিতায় এই অন্তর্ভুক্তি সম্পন্ন হয়। বিশ্ব ঐতিহ্যের মূল তালিকায় স্থান পাওয়ার আগে সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত হওয়া একটি প্রাথমিক ধাপ। এটি স্থাপনাগুলোর সুরক্ষা ও সংরক্ষণের পাশাপাশি ঐতিহ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে সাহায্য করে।
এ বিষয়ে মন্ত্রণালয় বলে, ‘ফিলিস্তিনি ঐতিহ্যবাহী স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো।’ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফিলিস্তিনি সাংস্কৃতিক ঐতিহ্য নথিবদ্ধ, রক্ষা ও সংরক্ষণে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
ফিলিস্তিন কর্তৃপক্ষের মতে, অধিকৃত পশ্চিম তীরে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহ্যবাহী স্থানগুলো ইসরায়েলি আগ্রাসনের সম্মুখীন হচ্ছে। এর মধ্যে ঐতিহাসিক স্থাপনাগুলোর ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ সম্প্রসারণের মতো পদক্ষেপও রয়েছে। নতুন করে তালিকায় স্থান পাওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে অধিকৃত পশ্চিম তীরের উত্তরের সেবাস্টিয়া, বেথলেহেমের দক্ষিণের সলোমনস পুল এবং হেবরনের ইব্রাহিমি মসজিদ। সাম্প্রতিক মাসগুলোতে এসব স্থাপনাকে ফিলিস্তিনি পরিবেশ থেকে বিচ্ছিন্ন করা এবং এগুলোর ওপর নিয়ন্ত্রণ জোরদার করার লক্ষ্যে ইসরায়েল নানা পদক্ষেপ নিয়েছে।
গত জুনে ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ইব্রাহিমি মসজিদ এলাকার পরিকল্পনা ও নির্মাণের ক্ষমতা হেবরন পৌরসভা থেকে ইসরায়েলি প্রশাসনের হাতে হস্তান্তরের ঘোষণা দেন। ফিলিস্তিন কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপ ১৯৯৭ সালের হেবরন চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে স্মোট্রিচ একে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব জোরদার করার অংশ হিসেবে বর্ণনা করেন। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো পরিচালনার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে আরও বেশি ক্ষমতা দিতে ইসরায়েলের নেসেটে একটি বিল নিয়েও আলোচনা চলছে।
ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েল শুধু প্রত্নতাত্ত্বিক স্থানগুলোকেই লক্ষ্যবস্তু করছে না, বরং হত্যা, গ্রেপ্তার, বাস্তুচ্যুতি, বাড়িঘর ও স্থাপনা ধ্বংস এবং কৃষিজমি নষ্ট করার মতো নৃশংস হামলা ও বর্বরোচিত কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে। তাদের সতর্কবার্তা, এসব হামলার মাধ্যমে ইসরায়েল মূলত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পথ তৈরি করছে, যা জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে নস্যাৎ করবে।
১৯৪৮ সালে সশস্ত্র ইহুদিবাদী গোষ্ঠীগুলোর বর্বরোচিত হত্যাযজ্ঞ ও অন্তত সাত লাখ পঞ্চাশ হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করে দখল করা ভূমিতে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ইসরায়েল ফিলিস্তিনের বাকি অঞ্চলগুলোও দখল করে নেয় এবং সেখান থেকে সেনা প্রত্যাহার করতে ধারাবাহিকভাবে অস্বীকৃতি জানিয়ে আসছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.