আপনি পড়ছেন

টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে সবজির সরবরাহ কমে যাওয়ায় অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচা মরিচের দাম। রাজধানীর বিভিন্ন বাজারে ভালো মানের কাঁচা মরিচ এখন প্রতি কেজি ২০০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক মাস আগের তুলনায় প্রায় দ্বিগুণ।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, কারওয়ান বাজার ও উত্তরার আশকোনা হজক্যাম্প বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কাঁচা মরিচের বাজারে আগুন, কেজি ছাড়াল ২০০ টাকা
কাঁচা মরিচ

বাজারসংশ্লিষ্টরা জানান, এক মাস আগেও ভালো মানের কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে একই মরিচ কিনতে গুনতে হচ্ছে ২০০ টাকার বেশি। মোহাম্মদপুর কৃষি মার্কেটে কেজিপ্রতি দাম ২০০ থেকে ২২০ টাকা, টাউন হল বাজারে ২৫০ থেকে ২৮০ টাকা এবং কারওয়ান বাজারে ভালো মানের মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। তুলনামূলক নিম্নমানের মরিচের দামও ১৬০ টাকার আশপাশে।

ব্যবসায়ীদের ভাষ্য, সাম্প্রতিক টানা বৃষ্টি ও বন্যার কারণে বিভিন্ন এলাকায় সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে কাঁচা মরিচসহ নানা ধরনের সবজির উৎপাদন ও সরবরাহ কমে গেছে। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর আরও কয়েক দিনের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় বাজারে নতুন করে দামের চাপ তৈরি হয়েছে।

শুধু কাঁচা মরিচ নয়, অন্যান্য সবজির দামও বেড়েছে। বিক্রেতাদের দাবি, বর্তমানে ১০০ টাকার নিচে খুব কম ধরনের সবজি পাওয়া যাচ্ছে।
ভোক্তারাও দামের ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজধানীর আশকোনা এলাকার বাসিন্দা জাকির হোসেন জানান, এক সপ্তাহ আগে ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনতে ৪০ টাকা লাগলেও এখন একই পরিমাণ মরিচ কিনতে গুনতে হয়েছে ৬০ টাকা, অর্থাৎ কেজিপ্রতি দাম দাঁড়িয়েছে প্রায় ২৪০ টাকা।

এদিকে পেঁয়াজের দামও বেড়েছে। এক সপ্তাহ আগে যেখানে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছিল, সেখানে এখন একই পণ্য কিনতে ৪৫ থেকে ৫০ টাকা গুনতে হচ্ছে।

ব্যবসায়ীদের আশা, আবহাওয়ার উন্নতি হলে মাঠ থেকে সবজির সরবরাহ বাড়বে এবং তখন বাজারে দামের চাপ কিছুটা কমতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.