আপনি পড়ছেন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত যাচাই করে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ তথ্য জানান।

গাজী নজরুল ইস্যুতে তথ্য যাচাই শেষে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

বিবৃতিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য দলের নজরে রয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে এমপি গাজী নজরুল ইসলামের নিজস্ব ব্যাখ্যার পাশাপাশি তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্যও পর্যবেক্ষণ করা হয়েছে।

জামায়াত জানিয়েছে, ঘটনার প্রকৃত চিত্র জানতে আরও তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হবে। এরপর দলের সাংগঠনিক নীতিমালা অনুসারে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওটি প্রকাশের পর তিনি দাবি করেন, এটি পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এর পেছনে পারিবারিক বিরোধ ও ষড়যন্ত্র রয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ভিডিওতে থাকা নারী তাঁর বৈধ দ্বিতীয় স্ত্রী এবং ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.