বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও পিছিয়ে বাংলাদেশ
- Details
- by ২৪ ডেস্ক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে আবারও পিছিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের জুলাই মাসের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে, যা বছরের শুরুতে ছিল ৯৫তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার (২১ জুলাই) তাদের সর্বশেষ সূচক প্রকাশ করে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি সম্ভাব্য ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এ সূচক তৈরি করা হয়েছে।
সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়াই অথবা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। চলতি বছরের জানুয়ারি এবং ২০২৫ সালের সূচকে এ সংখ্যা ছিল ৩৭টি। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে বাংলাদেশ দুটি ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধার গন্তব্য হারিয়েছে।
তবে সাম্প্রতিক এই অবনতি সত্ত্বেও গত বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশের অবস্থান তিন ধাপ এগিয়েছে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে দেশের অবস্থান ছিল ১০০তম।
গত কয়েক বছরের সূচক পর্যালোচনা করলে দেখা যায়, ২০২০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম। এরপর ২০২১ সালে তা নেমে যায় ১০৮তম স্থানে। ২০২২ সালে ১০৩তম, ২০২৩ সালে ১০১তম এবং ২০২৪ সালে ৯৭তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ। ২০২৫ সালে আবার ১০০তম স্থানে নেমে গেলেও ২০২৬ সালের জানুয়ারিতে উন্নতি হয়ে ৯৫তম হয়েছিল। তবে জুলাইয়ের সর্বশেষ সূচকে আবারও দুই ধাপ পিছিয়েছে দেশ।
এবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকদের জন্য উন্মুক্ত ১৮৮টি গন্তব্য।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। দেশটির নাগরিকরা ৯৩টি দেশে ভিসামুক্ত বা সহজ প্রবেশ সুবিধা পান। এ অঞ্চলে ভারতের অবস্থান ৮১তম, ভুটান ৮৮তম, মিয়ানমার ৯১তম এবং শ্রীলঙ্কা ৯৪তম। বাংলাদেশের ঠিক পরেই রয়েছে নেপাল, যার অবস্থান ৯৮তম। পাকিস্তান রয়েছে ১০১তম এবং আফগানিস্তান ১০৪তম স্থানে, যা সূচকের সর্বনিম্ন অবস্থান।
বিশ্বব্যাপী ভিসামুক্ত বা সহজ ভ্রমণ সুবিধার ভিত্তিতে প্রস্তুত করা এই সূচক আন্তর্জাতিক ভ্রমণে একটি দেশের পাসপোর্টের কার্যকারিতা ও গ্রহণযোগ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.