জর্ডানে ৩ ইরানি ক্ষেপণাস্ত্র ও ৬ ড্রোন ভূপাতিত
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
জর্ডানের বিমানবাহিনী তাদের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ছয়টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া একটি চতুর্থ ক্ষেপণাস্ত্র একটি জনমানবহীন এলাকায় গিয়ে পড়েছে। জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা একটি সামরিক সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

জর্ডান সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের ওই সামরিক সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করে।
সূত্রটি আরও জানায়, চতুর্থ ক্ষেপণাস্ত্রটি একটি দুর্গম ও জনমানবহীন এলাকায় গিয়ে পড়ে।
এর আগে বুধবার সন্ধ্যায় ছয়টি ইরানি ড্রোন প্রতিহত করে ভূপাতিত করে সেনাবাহিনী। এসব ঘটনায় কোনো হতাহত বা বস্তুগত ক্ষতির ঘটনা ঘটেনি।
ক্ষেপণাস্ত্র ও এর ধ্বংসাবশেষ পড়ার স্থানগুলোতে রয়্যাল ইঞ্জিনিয়ার্স কর্পসের দল পাঠানো হয়। তারা নির্ধারিত কারিগরি ও নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করে এলাকাগুলো নিরাপদ করে।
ওই সূত্র জানায়, সশস্ত্র বাহিনী জর্ডানের আকাশসীমা পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। রাজ্যের নিরাপত্তা বা নাগরিকদের সুরক্ষায় যেকোনো হুমকির জবাব দিতে তারা সর্বোচ্চ স্তরের অভিযানিক প্রস্তুতি বজায় রেখেছে।
ক্ষেপণাস্ত্র, ড্রোন বা এর ধ্বংসাবশেষ পড়েছে এমন স্থান এড়িয়ে চলতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। একইসঙ্গে এমন কোনো বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে খবর দিতে এবং তথ্যের জন্য শুধু সরকারি সূত্রের ওপর নির্ভর করতে বলা হয়েছে। এছাড়া কোনো ধরনের গুজব ও যাচাইহীন খবর ছড়ানোর বিষয়েও সতর্ক করেছে সেনাবাহিনী।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.